Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুখ খুলতে ভয় পান শাহরুখ-আমিররা, ফিল্ম ইন্ডাস্ট্রিেত মোদী সরকারের আধিপত্য নিয়ে ফের সরব নাসিরুদ্দিন শাহ

মুখ খুলতে ভয় পান শাহরুখ-আমিররা, ফিল্ম ইন্ডাস্ট্রিেত মোদী সরকারের আধিপত্য নিয়ে ফের সরব নাসিরুদ্দিন শাহ

ফের মোদী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সরব অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার সরাসরি শাহরুখ এবং অমির খানকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। তাঁদের নাম করে নাসিরুদ্দিন শাহ বলেছেন, একবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বলে আর মুখ খুলতে চান না শাহরুখ খান, আমির খানরা। তাঁরা নিজেদের ইমেজকে অক্ষুন্ন রাখতে অন্যায় দেখেও চুপ করে থাকেন বলে অভিযোগ করেছেন প্রবীণ অভিনেতা। নাসিরুদ্দিন শাহ অভিযোগ করেছেন বলিউডে বেশি করে দেশাত্মবোধক ছবি তৈরি হচ্ছে কারণ সরকারকে স্বচ্ছ দেখানোর চেষ্টা চলছে। নেপথ্যে মোদী সরকারের হাত রয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি।

ফের সরব নাসিরুদ্দিন শাহ

অযাচিত ভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির উপর থাবা বসাচ্ছে কেন্দ্র। আর সেটা জেনে বুঝেও চুপ করে রয়েছেন বলিউডের তাবর অভিনেতারা। প্রকাশ্যে অভিযোগ করেছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেছেন, একবার অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল শাহরুখ খান, আমির খানকে। তারপর থেকে আর তাঁরা কোনও কিছু নিয়ে সরব হন না। নিজেদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে ভয়ে চুপ করে থাকেন শাহরুখ-আমিররা। প্রকাশ্যেই নাম করে এমনই অভিযোগ করেছেন প্রবীণ এই অভিনেতা।

নাসিরুদ্দিন শাহ অভিযোগ করেছেন শাহরুখ -আমিরের মত বড় অভিনেতারা প্রকাশ্যে অন্যায়ের প্রতিবাদ করলে তার ভাল প্রভাব পড়ে। তাঁরা প্রথমে শুরু করেছিলেন সেটা কিন্তু পরে ভয়ে বন্ধ করে দেন। একটা দুটো কাজ যদি হাত ছাড়া হয় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাতে ক্ষতি কি। এতে হারানোর কি রয়েছে। ভয়ে শাহরুখ আমিররা নিেজদের খোলসের মধ্যে ঢুিকয়ে রেখেছেন। নাসিরুদ্দিন শাহ বলেছেন, তিনি প্রকাশ্যে অন্যায়ের প্রতিবাদ করতে ভাল বাসেন, কারন তাঁর হারানোর কিছু নেই।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কেবল দেশাত্ম বোধক ছবি করা হচ্ছে। তার কারণে সরকারকে স্বচ্ছ দেখানোর চেষ্টা। সরকারের ভাবমূর্তি স্বচ্ছ করার চেষ্টা চলছে। তিনি বলেছেন ভাল ছবি হওয়া জরুরি বলিউডে। ফিল্ম ইন্ডাস্ট্রি একক ভাবে দাঁড়ানোর ক্ষমতা আছে বলে দাবি করেছেন প্রবীণ অভিনেতা। তিনি অভিযোগ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির উপর কেন্দ্রের এই আধিপত্য ভীষণ ভাবে দূর করা জরুরি। নাসিরুদ্দিন শাহ বলেছেন মুসলিমদের সম্পর্কে বাস্তব চিত্রটা আরও বেশি করে তুলে ধরা উচিত। মুসলিম সম্প্রদায়ের সত্যিটা তুলে ধরা অত্যন্ত জরুরি বলে দাবি করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+