'যেটা সত্যি ছিল সেটা সত্যিই থাকবে', তনুশ্রী ইস্যুতে মুখ খুললেন নানা
বলিউডে কার্যত সবচেয়ে সংক্ষিপ্ত প্রেস কন্ফারেন্সটি করলেন অভিনেতা নানা পাটেকর। তাঁর বিরুদ্ধে তনুশ্রী দত্ত শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।
বলিউডে কার্যত সবচেয়ে সংক্ষিপ্ত প্রেস কন্ফারেন্সটি করলেন অভিনেতা নানা পাটেকর। তাঁর বিরুদ্ধে তনুশ্রী দত্ত শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। আর সেই প্রেক্ষিতে এবার প্রেস কন্ফারেন্সে ফুঁসে উঠলেন অভিনেতা নানা পাটেকর।

অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি বলেছেন ,' কাল যেটা সত্যি ছিল আজও সেটা সত্যি, আগামী দিনেও সেটা সত্যিই থাকবে।' তিনি জানান, গোটা বিষয়টি নিয়ে তাঁকে মুখ খুলতে বারণ করেছেন তাঁর আইনজীবী।
এর থেকে বেশি কোনও কথাই সাংবাদিকদেক সামনে বলতে চাননি নানা। তবে তাঁর ছেলে মালহার পাটেকর গোটা বিষয়টি স্পষ্ট করার জন্যই নানাকে প্রেস কন্ফারেন্সে বাধ্য করেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ফিল্ম 'হর্ন ওকে প্লিজ' ছবির জন্য তনুশ্রী ও নানা শ্যুটিং করছিলেন। সেই সময় তনুশ্রীকে নানা হেনস্থা করেছেন বলে দাবি করেন এই অভিনেত্রী। সেই ঘটনা ফের একবার উস্কে যায় তনুশ্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে।












Click it and Unblock the Notifications