মিলিন্দ-অঙ্কিতার বিয়ের 'গায়ে হলুদ' পর্ব কেমন চলল? দেখুন ছবি ও ভিডিও

তাঁর অনেক মহিলা ভক্তকে কিছুটা আঘাত দিয়েই মিলিন্দ সোমন আজ পুরোপুরি ঘুচিয়ে ফেলতে চলেছেন তাঁর 'মোস্ট এলিজেবল ব্যাচেলার'-এর তকমা।

ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম মডেল মিলিন্দ সোমন শেষ পর্যন্ত বসলেন বিয়ে পিঁড়েতে। তাঁর অনেক মহিলা ভক্তকে কিছুটা আঘাত দিয়েই মিলিন্দ সোমন আজ পুরোপুরি ঘুচিয়ে ফেলতে চলেছেন তাঁর 'মোস্ট এলিজেবল ব্যাচেলার'-এর তকমা। আজ তিনি বিয়ে করছেন বহুদিনের গার্লফ্রেন্ড অঙ্কিতাকে। গতকাল ছিল তাঁদের 'গায়ে হলুদ' পর্ব।

বিবাহ বাসর

বিবাহ বাসর

মুম্বইয়ের আলিবাগে আসর বসেছে মিলিন্দ ও অঙ্কিতার বিয়ের।কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা মিলে সেখানে এই বিবাহ বাসর আয়োজন করেছেন। গতকাল গায়ে হলুদ ঘিরে রীতিমত উৎসবের মেজাজ ছিল বিয়ের আসরে। অঙ্কিতা এদিন ঐতিহ্য মেনে সাজলেও , মিলিন্দ ছিলেন এক্কেবারে ' কুল ড্যুড' মেজাজে! ক্যাজুয়াল টিশার্ট ও শর্টসে তিনি এদিন অংশ নেন গায়ে হলুদের পর্বে।

ভিডিওতে মিলিন্দ

একটি ভিডিও-তে দেখা যায় বিবাহ বাসরে চিরারচিত প্রথা মেনেই চলছে মিলিন্দের গায়ে হলুদ। পাশে সলজ্জ ভাবে বসেছিলেন অঙ্কিতা। হলুদ শাড়িতে অঙ্কিতা এদিন সেজে ছিলেন ফুলের সাজে। তাঁদের গায়ে হলুদের আসর ঘিরে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসাতে তা ভাইরাল হয়ে যায়।

প্রেম ও বিয়ে

প্রেম ও বিয়ে

গত ২ বছর ধরে মিলিন্দ ও অঙ্কিতা প্রেমের সম্পর্কে আবদ্ধ। মিলিন্দের থেকে অঙ্কিতা বেশ ছোট। মিলিন্দের বয়স ৫০ উর্দ্ধ ও অঙ্কিতার বয়স ২৬ বছর। প্রেম যে বয়স-কাল কোনও কিছুরই বাধা মানেনা তা প্রমাণ করেছেন এই জুটি।

প্রেম নিয়ে ট্রোল

প্রেম নিয়ে ট্রোল

এর আগে, বহুবার 'হাঁটুর বয়সি' মেয়ের সঙ্গে মিলিন্দ বিয়ে করছেন , এই তকমা দিয়ে ট্রোল করা হয়েছে মিলিন্দ-অঙ্কিতাকে। তবে তা আমল দেয়নি এই জুটি। প্রেমে মাতোয়ারা হয়ে এঁরা এগিয়ে গিয়েছেন বিয়ের পথে। আর আজ তাঁদের বিয়ে ঘিরে সাজো সাজো রব পরিবারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+