(ভিডিও) সানি লিওনির 'মস্তিজাদে' কি অশ্লীল? দেখে নিন নিজেই
দীর্ঘ টালবাহনার পর অবশেষে সেন্সর বোর্ড মুক্তির সবুজ সঙ্কেত দিয়েছে সানি লিওনি ও তুষার কাপুর অভিনীত সিনেমা 'মস্তিজাদে'-কে। আগামী বছরের ২৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
এর আগে জুন মাসের শুরুতে 'মস্তিজাদে'-র মুক্তি ছাড়পত্র আটকে দেয় সেন্সর বোর্ড। মিলাপ জাভেরি পরিচালিত এই সিনেমায় বেশ কয়েকটি দৃশ্য অশ্লীল এই অভিযোগ সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি। মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল 'মস্তিজাদে'-র। কিন্তু সানির 'এক পহেলি লীলা', 'কুচ কুচ লোচা হ্যায়' সিনেমাগুলি মুক্তি পেলেও এই সিনেমাটির মুক্তি আটকে ছিল।
ফলে দেখা যাচ্ছে এই সিনেমা নিয়ে বিতর্কের একটি ইতিহাস রয়েছে এবং ভবিষ্যতেও বিতর্ক চলবে। আপাতত ইঙ্গিত তেমনই। কারণ সৌজন্যে এই সিনেমার প্রকাশিত পোস্টার ও টিজার। সেক্স কমেডির ছাঁচে তৈরি এই সিনেমা কেমন হতে চলেছে তার কিছু ঝলক রয়েছে এই টিজারে।
সানি লিওনিকে নিয়ে আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications