টুইটারে বিদ্বেষীদের তোপ নীনা-ভিভের কন্যা মাসাবা-র, দিলেন কড়া হুঁশিয়ারি

মাসাবা গুপ্তা ব্যক্তিগত ট্রোলিংয়ের বিরুদ্ধে নেটিজেনদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন।

দিওয়ালিতে বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট দিন দুয়েক আগেই। তারপরই নেটিজেনরা নিজের নিজের মত জানিয়েছিলেন। কেউ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। কেউ আবার নিন্দা করেছিলেন।

টুইটারে বিদ্বেষীদের তোপ নীনা-ভিভের কন্যা মাসাবা-র, দিলেন কড়া হুঁশিয়ারি

তেমনিই সাংবাদিক নিধি রাজদান এই খবর জানিয়ে টুইট করেছিলেন তাতেই নিজের সমর্থন সূচক টুইট করেছিলেন মাসাবা।

এরপরই ফের একবার মাসাবার জন্মবৃত্তান্ত তুলে তাঁকে একহাত নেন কিছু নেটিজেন। কোথাও তাঁকে তাঁর জন্মদাতা পিতার দেশে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, কোথাও তার চেয়েও খারাপ প্রস্তাব দেওয়া হয়েছে।

ভিভিয়ান রিচার্ডস ও নীনা গুপ্তার সন্তান মাসাবা। ভিভ রিচার্ডসের সঙ্গে বিয়ে না করেই মাসাবাকে জন্ম দিয়েছিলেন নীনা এবং একাই দায়িত্ব নিয়ে বড় করে তোলেন মেয়েকে। এঁর পরেও তাঁর শক্তিকে সম্মান না করে তাঁর দিকে চিরকাল কাদা ছোঁড়া হয়েছে। এমনকি আজও মাসাবাকে কারণে -অকারণে সেই খোঁটা শুনতে হয়। কিন্তু এগুলো তাঁকে কোনওভাবেই প্রভাব ফেলে না।

টুইটারে বিদ্বেষীদের তোপ নীনা-ভিভের কন্যা মাসাবা-র, দিলেন কড়া হুঁশিয়ারি

তিনি তাই টুইটারে গর্জে উঠেছেন। ফের নিজের অবস্থান পরিষ্কার করে দিয়ে জানিয়েছেন এভাবে অপমানত্মক শব্দ তিনি শুনেই বড় হয়েছেন। তিনি তাঁর বাবা ও মা দু'জনের হয়েই গর্ব অনুভব করে বলে জানিয়ে দিয়েছেন। তাঁর মতে পৃথিবীর দুটি সেরা মানুষ তাঁর বাবা ও মা। নিজেকেও তিনি কাজ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা অসাধারণ। এরপরই তিনি জানিয়েছেন কোনওভাবেই নিন্দুরকা তাঁর বাবা-মা-র দিকে আঙুল তুলতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+