'বিয়ে'-এর পরিকল্পনা নিয়ে মুখ খুললেন হৃতিক রোশন
যখন বিশেষ কাউকে খুঁজে পাওয়া যায়, বিয়ের প্রসঙ্গ তখনই ওঠে। বিয়ে কোনও 'পরিকল্পনা' করে করা যায়না। জানালেন হৃতিক।
বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশনের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান কানের বিচ্ছেদের পর থেকেই , হৃতিক 'প্রেম' সংক্রান্ত সম্পর্ক নিয়ে বহুবার বিতর্ক তৈরি হয়েছে বলিউডে। হৃতিকের সঙ্গে এক সময় নাম জড়িয়ে যায় বলি 'কুইন' কঙ্গনা রানাউতের। যদিও সেই বিতর্ককে বহু কষ্টে গা থেকে ঝেড়ে ফেলার পর, এবার হৃতিককে নিয়ে নতুন এক খবর হাওয়ায় উড়ছে বলিউডে।
'বলি' পাড়ার সাম্প্রতিকতম খবর, হৃতিক রোশন নাকি ফের একবার বোঝাপড়া করতে নিতে চলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান কানের সঙ্গে। যদিও গোটা 'রটনা' তেই জল ঢেলেছেন হৃতিক । তিনি জানিয়েছেন, এখনই বিয়ে নিয়ে তিনি কিছু ভাবছেননা।

তাঁর বিয়ে সংক্রান্ত প্রসঙ্গে হৃতিকের বক্তব্য, "আমি এখন সম্পূর্ণভাবে পরিপূর্ণ। আমার ভালোবাসার মানুষরা আমাকে ঘিরে রয়েছে। কাজের দিক থেকেও আমি সন্তুষ্ট। অতএব কোনও কিছুকেই আমি এই মুহুর্তে 'মিস' করছিনা।' তিনি আরও বলেছেন, "যখন বিশেষ কাউকে খুঁজে পাওয়া যায়, বিয়ের প্রসঙ্গ তখনই ওঠে। বিয়ে কোনও পরিকল্পনা করে করা যায়না। "
হৃতিকের সাম্প্রতিকতম ছবি 'কাবিল' ইতিমধ্যেই বক্স অফিসে ইতিবাচক ব্যবসা করে ফেলেছে। ছবির প্রচারে কোনও কসরত বাদ রাখছেননা 'ধুসর' চোখের নায়ক। আর ছবির প্রচারের কাজের মধ্য়েই কিছুদিন আগে, প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটান হৃতিক। তারপরই বলিউডের আনাচেস কানাচে খবর রটে যায়, যে হৃতিক-সুজানের এবার হয়তো 'প্যাট আপ' হতে চলেছে !
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications