নুসরতের বিয়ের রাজকীয় রিসেপশেন মমতা! ভাইরাল কিছু ছবি একনজরে

টলিউডে সম্ভবত তিনিই প্রথম নায়িকা যিনি বিদেশের মাটিতে স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং সেরে ফেলেছেন।

টলিউডে সম্ভবত তিনিই প্রথম নায়িকা যিনি বিদেশের মাটিতে স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং সেরে ফেলেছেন। অভিনেত্রী হিসাবে, অভিনয় জীবনের লম্বা ইনিংস খেলার পর নুসরত জাহান বসিরহাটের সাংসদ হিসাবে নির্বাচিতক হয়েই সেরে ফেলেছেন রাজকীয় বিয়ে। তুরস্কের বোদরুমে নুসরতের স্বপ্নসুন্দর বিয়ের আসর বসলেও , কলকাতায় বসেছিল রাজকীয় বিয়ের রিসেপশন পর্ব। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতা শহরের তাবড় ব্যক্তিত্বরা হাজির ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। একনজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তের ভাইরাল ছবি গুলি।

লেহেঙ্গায় নুসরত


এদিন বাদামী লহেঙ্গায় নুসরত ছিলেন অসামান্যা। তাঁকে আরও রূপসী করে তোলে মাননাসই গয়না। সঙ্গে নুসরতের স্বামী নিখিলও সেজেছিলেন সাবেকী ঘরানার সাজে। সবমিলিয়ে রিসেপশনের পরতে পরতে ছিল সাবেকিয়ানা ও আভিজাত্যের ছাপ।

মমতা বন্দ্যোপাধ্যায় অতিথি


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নুসরত-নিখিলের বিয়ের রিসেপশনে এসেছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে। আর বসিরহাটের সাংসদের বিয়ের রোশনাইয়ে মমতাকে ঘিরে ছিল লাইমলাইট।

মিমির সাজ


একদিকে বসিরহাটের সাংসদ অন্যদিকে যাদবপুরের সাংসদ ,আর এই দু'জনের মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনই এক ফ্রেমে বন্দি হলেন , মিমি চক্রবর্তী, নুসরত জাহান, মমতা বন্দ্যোপাধ্যায়, নিখিল জৈন।(ছবি সৌজন্য সিনে কলকাতার ইন্সটাগ্রাম পেজ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+