এই বছরের শেষের দিকে বিয়ের সানাই বাজতে পারে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার
এই বছরের শেষের দিকে বিয়ের সানাই বাজতে পারে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার
২০২২ সাল আসা মাত্রই বলিউড বিগ ফ্যাট ওয়েডিংয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। ভিকি কৌশল–ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আলিয়া ভাট–রণবীর কাপুরের বিয়ের রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে বি–টাউনের সবচেয়ে হট ও চর্চিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরাও খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন। শোনা যাচ্ছে ২০২২ সালের শেষের দিকে এই লাভ বার্ডস বিয়ে করছেন বলে শোনা যাচ্ছে।

নভেম্বর বা ডিসেম্বরে বিয়ের তারিখ
বলিউডের এক বিশ্বস্ত সূত্র মারফৎ জানা গিয়েছে, 'অর্জুন ও মালাইকা এখে-অপরকে পাগলের মতো ভালোবাসেন। তাঁদের ভালোবাসা এমনই যে আমরা ফের একবার সত্যিকারের ভালোবাসায় আস্থা রাখতে পারি। এখন তাঁরা তাঁদের ভালোবাসাকে আর এক ধাপ এগিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জুটি শীতকালের সময় মুম্বইতে বিয়ে করবেন। মালাইকা ও অর্জুন উভয়ই শীতকালকে ভালোবাসেন আর তাই তাঁরা সেই অনুযায়ী নভেম্বর বা ডিসেম্বরে বিয়ের চূড়ান্ত তারিখ নির্ধারণ করবেন। এই বিয়ে পরিবার ও বন্ধুদের নিয়ে ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হবে।'

বিয়ের অতিথি তালিকায় কারা
সূত্রের খবর, মালাইকা ও অর্জুন দু'জনেই বিলাসবহুল বিয়েতে বিশ্বাসী নন, তাঁরা সাদামাটাভাবে বিয়ে করবেন এবং আইনি বিয়ের পর তাঁরা গ্র্যান্ড ওয়েডিং পার্টি করতে পারেন। তবে এই পার্টিতে খুব ঘনিষ্ঠ ইন্ডাস্টরি ও পরিবারের সদস্যরা থাকবেন। শোনা গিয়েছে, ওয়েডিং পার্টিতে অতিথিদের তালিকাদের মধ্যে রয়েছে পুরো কাপুর পরিবার ও মালাইকার অভিভাবক ও বোন অমৃতা, করিনা কাপুর খান, যিনি খুবই ঘনিষ্ঠ এই যুগলের তিনিও থাকবেন।

সাধারণ পোশাকেই করবেন বিয়ে
শোনা যাচ্ছে, অর্জুন ও মালাইকা বিয়ের পোশাকেও খুব একটা বেশি খরচ করতে রাজি নন। মালাইরা রেজিস্ট্রির দিন সুরুচিপূর্ণ সাধারণ অথচ দারুণ একটি শাড়ি পরতে পারেন এবং অর্জুন কাপুর কুর্তা-পায়জামা পরবেন। তবে রাতে ওয়েডিং পার্টিতে তাঁরা ওয়েস্টার্ন পোশাক পরতে পারেন। তবে বিয়ে নিয়ে মালাইকা বা অর্জুন দু'জনেই কোনও মন্তব্য করেননি।

অর্জুন–মালাইকার প্রেম
অর্জুন ও মালাইকা অরোরা গত চার বছর ধরে ডেট করছেন একে-অপরকে। মালাইকার সঙ্গে আরবাজ খানের ডিভোর্সের পরই মালাইকা অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান। মাঝে এই দুই জুটির ব্রেকআপের খবর শোনা গেলেও সেটা যে সম্পূর্ণ মিথ্যা তা প্রমাণ করেছেন অর্জুন ও মালাইকা। সম্প্রতি অভিনেত্রীর পথ দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেই সময় অর্জুন কাপুর সারাক্ষণ মালাইকার সঙ্গেই ছিলেন।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications