(ভিডিও) 'গব্বর ইজ ব্যাক'-এর 'তেরি মেরি কাহানি' গানের মেকিং

ফের একবার একসঙ্গে জুটি বেঁধেছেন নবাব পত্নী করিনা ও অক্ষয় কুমার। সিনেমাটি আসলে ২০০২ সালে তৈরি সফল তামিল ছবি 'রমন'-এর রিমেক। ছবিটির পরিচালক ছিলেন বিখ্যাত তামিল পরিচালক এআর মুরুগাদোস।
'তেরি মেরি কাহানি' গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও পলক মুচল। গানের দৃশ্যে দুরন্ত লাগছে অক্ষয়-করিনাকে।
এই সিনেমাতেই ফের একবার 'লার্জার দ্যান লাইফ' একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খিলাড়ি অক্ষয়কে। দুর্নীতিগ্রস্ত মানুষদের সরিয়ে নতুন সমাজ গড়ার লড়াই লড়তে দেখা যাবে তাঁকে। নায়িকা হিসাবে নজর কাড়বেন করিনা। সিনেমায় রয়েছেন সোনু সুডও। তিনি এখানে খলনায়ক পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন।
'গব্বর ইজ ব্যাক' সিনেমাটি এর আগে অন্য আঞ্চলিক ভাষাতেও রিলিজ করেছে। এর আগে তেলেগু ভাষায় 'টেগোর' নামে ও কন্নর ভাষায় 'বিষ্ণু সেনা' নামে এর গল্প নিয়ে সিনেমা প্রকাশিত হয়েছে।












Click it and Unblock the Notifications