'রইস'-এর প্রচারে ভারতে দেখা দিলেন পাক অভিনেত্রী মাহিরা খান?
ভারতে না থেকেও ভারতে রইস ছবির প্রচার সারলেন মাহিরা। সৌজন্যে ভিডিও কনফারেন্স। শাহরুখ খান সাফল্যের একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানেই ভিডিও কনফারেন্সে এসে সবাইকে চমকে দেন মাহিরা।
বলিউডে তাঁর প্রথম ছবি, তাও আবার বিপরীতে বলিউডের বাদশা শাহরুখ খান। তবুও রইস ছবির প্রচারে অংশ নিতে না পেরে বেজায় হতাশ হয়ে পড়েছিলেন রইস ছবির নায়িকা মাহিরা খান। রাজনীতির চাপে পড়ে ভারতে ছবির প্রচারে থাকতে পারছিলেন না মাহিরা। কিন্তু প্রযুক্তির দয়ায় সে হতাশাও মিটল মাহিরার।
আগে হ্যাঁ, ভারতে না থেকেও ভারতে রইস ছবির প্রচার সারলেন মাহিরা। সৌজন্যে ভিডিও কনফারেন্স। শাহরুখ খান ও তার টিম ছবির সাফল্যের পর একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকিস্তান থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে সবাইকে চমকে দেন মাহিরা।

এই অনুষ্ঠানের অংশ হতে পেরে যে মাহিরা যার পর নাই উৎসাহিত, তা তার চোখে মুখেই স্পষ্ট ছিল। ছবির সাফল্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "এই ছবির এহেন প্রতিক্রিয়া সত্যিই আশা করিনি। আমার সমস্ত চিন্তাভাবনাকে ছাপিয়ে গিয়েছে এই ছবি।"
ইতিমধ্যেই এই ছবি ভারতে ১২৮.৯৬ কোটি টাকার ব্যবসা করেছে। বিদেশেও ৭৮.৮৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছবি ২৫৯.৪২ কোটি টাকার ব্যবসা করেছে।
উল্লেখ্য, উরি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হতে থাকে। এরপরই পাকিস্তানী শিল্পীদের নিয়ে নিষেধাজ্ঞা জারি করে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা বা এমএনএস। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের জন্য রাজ ঠাকরের কোপের মুখে পড়তে হয় শাহরুখ খানের এই রইস ছবিকেও। যদিও শাহরুখ খান রাজ ঠাকরেকে কথা দেন মাহিরাকে এই ছবির প্রচারে দেখা যাবে না, তারপই এই ছবি ভারতে মুক্তিতে বাধা দেওয়া থেকে সরে দাঁড়ায় এমএনএস। সেই কারণেই এই ছবির প্রচারে দেখাই যায়নি মাহিরা। এই প্রথম ভারতে রইস নিয়ে কোনও অনুষ্ঠানে অংশ নিলেন মাহিরা।












Click it and Unblock the Notifications