মল্লিকার যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খুললেন মহেশ ভাট

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের কেরিয়ার শুরু হয়েছিল 'মার্ডার' ছবিটি দিয়ে। মহেশ ভাট পরিচালিত সেই ছবির হাত ধরে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন মল্লিকা।ছবি তৈরির সময় থেকেই মহেশ ভাটের সঙ্গে ভালো সম্পর্ক মল্লিকার।

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের কেরিয়ার শুরু হয়েছিল 'মার্ডার' ছবিটি দিয়ে। মহেশ ভাট পরিচালিত সেই ছবির হাত ধরে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন মল্লিকা।ছবি তৈরির সময় থেকেই মহেশ ভাটের সঙ্গে ভালো সম্পর্ক মল্লিকার। অভিনেত্রীর যৌন হেনস্থার খবর সামনে আসতেই , তাই তার কড়া নিন্দা করলেন এই ভাট ক্যাম্পের নামী পরিচালক মহেশ ভাট।

মল্লিকার যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খুললেন মহেশ ভাট

সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে মল্লিকার যৌন হেনস্থার খবর প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন মহেশ ভাট। পাশাপাশি ঘটনার কথা জানতে পেরে অবাকও হয়েছেন! মহেশ ভাট জানান, তিনি যদি জানতে পারতেন যে মল্লিকার সঙ্গে এমন ঘটনা ঘটছে, তাহলে তার জবাব তথনই দিতেন মহেশ।পাশাপাশি, অভিনেত্রীর চরম প্রশংসা করে তিনি ক্ষোভ প্রকাশ করেন, যারা মল্লিকার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে।

কেন এতবড় ঘটনাটি মল্লিকা মহেশকে জানাননি? এই প্রশ্ন উঠতেই , তার উত্তরের জন্য পাওয়া যায়নি মহেশ ভাটকে। উল্লেখ্য, মহেশের সঙ্গে মল্লিকার বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক। সেখানে এতবড় ঘটনার কথা মহেশের কাছ থেকে কীভাবে এডি়য়ে গেলেন 'মার্ডার' অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+