হুমকি চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকার নিরাপত্তা বাড়াল সলমন খানের

হুমকি চিঠি পাওয়ার পর বলিউড অভিনেতা সলমন খানের নিরাপত্তা বাড়ালো মহারাষ্ট্র সরকার

‌বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সলীম খানকে রবিবার প্রাণে মারার হুমকি চিঠি পাঠানোর পর মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র বিভাগ সলমন খান ও তাঁর পরিবারের জন্য নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সলমন খান ও তাঁর বাবাকে হুমকি চিঠি দেওয়ার জেরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রতিদিন প্রাতঃভ্রমণে বের হন সলমন খানের বাবা সলীম খান।

হুমকি চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকার নিরাপত্তা বাড়ালো বলিউডের ভাইজানের

রবিবারও তার অন্যথা হয়নি। নিরাপত্তা কর্মীদের নিয়ে সকালে হাঁটাহাঁটির মাঝে একটি জায়গায় বসে বিশ্রাম নেন তিনি। ওই জায়গা থেকেই হুমকি চিঠিটি প্রথম পান সেলিম খানের নিরাপত্তা রক্ষী। চিঠিতে কারও নাম নেই। ওই চিঠিতে সলমন খান এবং তাঁর বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। চিঠিতে লেখা হয়, '‌সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে।'‌ বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এই হুমকি চিঠির পেছনে কে রয়েছে তা জানতে স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ।

সম্প্রতি পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই মুম্বই পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘদিনই পাঞ্জাবি গায়কের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় আছেন সলমন। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সলমনের নিরাপত্তা বাড়ানো হয়। সিধুর খুনের পর পরই মুম্বই পুলিশ জানিয়েছিল যে সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাঁর অ্যাপার্টমেন্টের চারদিকে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে। যাতে রাজস্থানের এই বিষ্ণোই গ্যাং কিছু করতে না পারে।

এখন প্রশ্ন হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং কেন সলমন খানকে মারতে চায়?‌ ১৯৯৮ সালে সলমন খানের বিরুদ্ধে রাজস্থানের যোধপুরে শুটিংয়ে গিয়ে দু'‌টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য করা হয় কৃষ্ণসার হরিণকে। কৃষ্ণসার হরিণের রক্ষকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশ লরেন্স। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের শত্রু সলমন খান। ২০১৮ সালে তারা প্রকাশ্যে জানিয়েছিল, 'যোধপুরে সলমন খানকে আমরা হত্যা করব।'

এই সবের মাঝেই সলমন আবু ধাবিতে পাড়ি দেন আইফা অনুষ্ঠানে যোগ দিতে। যেখানে সলমন খানের সঙ্গে সব সময় দেখা গিয়েছে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে। সিধু মুসেওয়ালা খুনের পর সলমন খানের পাশাপাশি বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের নিরাপত্তাও বাড়ানো হয়। এর আগেও বহুবার সলমন খানকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। সবেমাত্র শেষ হয়েছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রীএর শুটিং। এ বছরই এই ছবি মুক্তির কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+