২০০ কোটি টাকার তোলাবাজিতে অভিযুক্ত অভিনেত্রী লীনা! 'মাদ্রাজ কাফে' তারকার ১৫ দিনের পুলিশি হেফাজত

জনৈক সুকেশ চন্দ্রশেখরের নেতৃত্বে একটি গ্যাং বিভিন্ন জায়গায় তোলাবাজির কাজ চালাত। তবে সেই চক্রে যে পরিচালক সুজিত সরকারের ছবির অভিনেত্রী লীনা মারিয়া পলও থাকবেন, তা অনেকেই ধারণা করতে পারেননি। উল্লেখ্য, সুজিতের ছবির এই নায়িকার বিরুদ্ধে ২০০ কোটি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে। ফর্টিস হেল্থকেয়ারের প্রোমোটার শিবেন্দ্র সিংয়ের স্ত্রী অদিতি সিং এর থেকে টাকার তোলাবাজি নিয়ে যাবতীয় সংঘাতের শুরু। অদিতির দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে। আর পরে গ্রেফতারি চলে। গ্রেফতার হন অভিনেত্রী লীনা মারিয়া পল।

২০০ কোটি টাকার তোলাবাজিতে অভিযুক্ত অভিনেত্রী লীনা! মাদ্রাজ কাফে তারকার ১৫ দিনের পুলিশি হেফাজত

২০১৩ সালে সুজিত সরকার তৈরি করেছিলেন 'মাদ্রাজ কাফে ' ছবিটি। সেই সময় ছবি ঘিরে বহু বিতর্ক ছবিকে শিরোনামে আনে। যদিও ফিল্ম কার্যত সেভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। এদিকে সেই ঘটনার বহু বছর পর ছবির অভিনেত্রীর গ্রেফতারির ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় যে সুকেশ চন্দ্রশেখরের নাম পাওয়া যাচ্ছে সে আপাতত জেলবন্দি। এই চন্দ্রশেখরই লীনার প্রেমিক বলে পরিচিত হয়েছে। দিল্লির রোহিনি জেলে বন্দি চন্দ্রশেখর। প্রতারণা, তোলাবাজি সহ বহু অভিযোগ রয়েছে চন্দ্রশেখরের বিরুদ্ধে। মূলত লীনার প্রেমিক চন্দ্রশেখরের বিরুদ্ধে ২১ টি মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, জেলে বসেই বহাল তবিয়তে এই চন্দ্রশেখর এমন তোলাবাজির চক্রকে সবল করতে শুরু করে। জেল থেকেই সে এই তোলাবাজি চক্র চালিয়ে গিয়েছে। জেলের দুই অফিসার এই চক্রের মধ্যে রয়েছেন বলে সন্দেহ পুলিশের। এদিকে, লীনাকে এদিন পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়। সেখানেই ধৃত লীনাকে ১৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এই জেলবন্দি দশা থেকে লীনা ১৫ মিনিট করে প্রতিদিন নিজের আইনজীবীর টিমের সঙ্গে কথা বলতে পারবেন বলে জনা গিয়েছে। লীনার সঙ্গে এদিন আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। এই ৪ জনকেই এদিন আদালতে তোলা হয়। এদিকে লীনার সঙ্গে আরও একজনকে জেলে পাঠানো হয়েছে। যদি লীনাদের দিল্লি থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে তার আইনজীবীকে জানানো হবে বলে জানা গিয়েছে। পুলিশ আপাতত লীনাদের হাওলা মারফৎ চাকা আদাব প্রদান ঘিরে বহু তথ্যের হাল বদিশ খুঁজে যাচ্ছে। ফলে এই লীনা ও চন্দ্রশেখরের দৌড় কতদবর রয়েছে, বা জাল কতদূর বিস্তৃত তা নিয়ে তদন্ত চালাতে চাইছে পুলিশ। তারা এই বিষয়ে লীনাদের নিয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলে যেতে পারে বলে খবর। জানা গিয়েছে, দক্ষিণের এই নামী অভিনেত্রীর স্যালন রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, কোচিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+