স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে মাধুরি দীক্ষিতের প্রথম একক গানের ভিডিও ‘ক্যান্ডেল’ মুক্তি পেল
নাচে পারদর্শী বলিউড অভিনেত্রী এবার প্রথমবার নিজের গানের ভিডিও প্রকাশ করলেন। 'ধক ধক গার্ল’ মাধুরি দীক্ষিত এই প্রথমবার তাঁর মিউজিক ভিডিও 'ক্যান্ডেল’ প্রকাশিত করলেন। এই গানটি তিনি কোভিড–১৯–এর সামনের সারির কর্মীদের উৎসর্গ করেছেন।

এই গানের ভিডিওটিতে বিশ্বের সমস্ত স্বাস্থ্যকর্মীদের দেখানো হয়েছে, যাঁরা এই লকডাউনের মধ্যেই তাঁদের কর্তব্য করতে ভুলছেন না। মাধুরি বলেছেন, 'তাঁরাই আসল নায়ক। হারিকেনের মাধ্যমে মোমবাতির মতো আমাদের জ্বলে উঠতে হবে এবং একসঙ্গে শক্তিশালী হতে হবে।’ তাঁর জন্মদিনের দিনই মাধুরি এই গানের কথা ঘোষণা করেছিলেন। ইনস্টাগ্রামে সম্প্রতি এই গানটি মুক্তি পেয়েছে, এর পাশাপাশি মাধঘুরি লিখেছেন, 'ক্যান্ডেল প্রকাশিত। আনন্দিত, উৎসাহিত এবং একটু ভীত! এটা আমার প্রথম গান, আপনাদের মনোরঞ্জনের জন্য প্রকাশিত হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে এটি শোনা যাবে। আমাদের তৈরি করার সময় যে আনন্দ হয়েছে আশা করব আপনাদের তা শুনে ভালো লাগবে।’
নিজের জন্মদিনের দিন মাধুরি দীক্ষিত এই মিউজিক ভিডিওর টিজার শেয়ার করে লেখেন, 'ধন্যবাদ আপনাদের আমায় শুভেচ্ছে ও জন্মদিনে ভালোবাসা পাঠানোর জন্য। এই প্রথমবার আমি একা গান গেয়েছি। আপনাদের সঙ্গে শীঘ্রই এই গানটি শেয়ার করব। এচার নাম ক্যান্ডেল এবং এটা আশা জোগাবে, যা এখন বর্তমানে খুবই প্রয়োজন।’ একক গানের ভিডিও তৈরির সিদ্ধান্ত প্রসঙ্গে মাধুরি বলেন, 'আমি যখন বড় হয়ে উঠছি তখন বাড়ির পরিবেশেই গান ঢুকে ছিল। জীবনে অনেককিছু করার উৎসাহ জুগিয়েছে এই গান।’ প্রসঙ্গত মাধুরি দীক্ষিতকে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল করণ জোহার প্রযোজিত 'কলঙ্ক’–এ।












Click it and Unblock the Notifications