Lok Sabha Election 2024:পাঠানকে দেখে সেলফির হিড়িক, আল্লু অর্জুন থেকে চিরঞ্জীবী, তারকা সমাবেশ চতুর্থ দফায়
চতুর্থ দফার ভোটে এক ঝাঁক দক্ষিনী তারকা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করলেন। চতুর্থ দফায় হায়দরাবাদে যেহেতু ভোট ছিল সেহেতু একাধিক টেলিউড তারকা ভোট দিয়েছেন। পুস্পা স্টার আল্লু অর্জুন থেকে শুরু করে চিরঞ্জীবী অনেককেই ভোট দিতে দেখা গিয়েছে।
হায়দরাবাদে যেহেতু একাধিক দক্ষিণ ভারতীয় ভোটারের বাস সেহেতু সকাল থেকেই হায়দরাবাদের একাধিক বুথে তারকাদের ভোট দিতে দেখা গিয়েছিল। হায়দরাবাদের জুবিলি হিলসের বুথে ভোট দিয়েছেন জুনিয়র এনটিআর এবং আল্লু অর্জুন। সাধারণ ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন জুনিয়ার এনটিআর । হালকা নীল রঙের শার্ট আর ডেনিম জিনস পরে এসেছিলেন তিনি।

ভোট দিয়ে হাতের কালি দেখান তিনি সাংবাদিকদের। তারপরে সকলকে বুথে এসে ভোট দানের আর্জি জানিয়েছেন জুনিয়র এনটিআর। প্রসঙ্গত উল্লেখ্য দক্ষিণ ভারের রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে এনটিআর পরিবারের। জুনিয়ার এনটিআরের ঠাকুরদা এনটিআররের রাজনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্ব পূর্ণ ছিল।
অন্যদিকে পুস্পা তারকা আল্লু অর্জুন সাদা শার্ট এবং ডেনিমের প্যান্ট পরে ভোট দিতে এসেছিলেন। ভোট দিয়ে সাধারণ মানুষকে বেশি করে ভোটদানের আর্জি জানিয়েছেন তিনি। ৫ বছর অন্তর ভোটদানের সুযোগ মেলে তাই আরও বেশি করে সকলের ভোট দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর পুস্পা-২ ছবির টিজার মুক্তি পেয়েছে। তাতে দর্শক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
জুবিলি হিলসের বুথে ভোট গিয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা চিরঞ্জীবী। স্ত্রীকে সঙ্গে নিয়ে বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি। ভোট দিয়ে ভোটারদের ভোট দানের আর্জি জানিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন সকলে ঘরে বসে না থেকে বুথে এসে ভোট দিয়ে যান। দক্ষিণের আরেক তারকা পবন কল্যাণও সকাল সকাল বুথে এসে ভোট দিয়েছেন। জুবিলিহিলসের বুথে ভোট দিয়েছেন জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি এবং তাঁর ছেলে এসএস কার্তিকেয়।
হায়দরাবাদের জুবিলি হিলসের বুথে ভোয় দিয়েছেন দক্ষিণী তারকা নাগাচৈতন্য। সাধারণ একটি শার্ট এবং ব্রাউন রঙের একটি প্যান্ট পরে ভোট দিতে এসেছিলেন। চোখে ছিল সানগ্লাস। ভোট দিয়ে অন্যান্য ভোটারদের সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছে তাঁকে। সকলকে ভোট দানের আহ্বান জানিছেন তিনিও।












Click it and Unblock the Notifications