ইদে বক্স অফিসের যুদ্ধে দুই 'সুলতান'! ১৫ জুন টলি-বলিতে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে দেখে নিন

ইদ উপলক্ষ্যে এবছরও মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। টলিউড থেকে বলিউডে জমজমাট বক্স অফিসের লড়াই দেখতে চলেছে এবছরের ইদের আসর।

ইদ উপলক্ষ্যে এবছরও মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। টলিউড থেকে বলিউডে জমজমাট বক্স অফিসের লড়াই দেখতে চলেছে এবছরের ইদের আসর। একদিকে যেমন বলিউড 'সুলতান' সলমনের রেস থ্রি, তেমন অন্যদিকে টলিউডে জিতের ছবি 'সুলতান দ্য স্যাভিয়র' মুক্তি পাচ্ছে। এছাড়াও গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের 'কালা' কিংবা হলিউড ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম' দর্সকদের মন মাতিয়ে চলেছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। উৎসবের মাসে মনোরঞ্জনের সমস্ত রসদ নিয়ে হাজির টলিউড থেকে হলিউড। এই মাসে ইদ উপলক্ষ্যে কোন কোন উল্লেখযোগ্য ছবি মুক্তি পাচ্ছে দেখে নেওয়া যাক।

রেস থ্রি

রেস থ্রি

ইদ মান বলিউড 'সুলতান'সলমনের ছবি মুক্তির মরশুম। গতবছর ইদে মুক্তি পেয়েছিল ভাইজানের 'টিউবলাইট'। এবছরে মুক্তি পেতে চলেছে 'রেস থ্রি'। সলমন অভিনীত এই ছবিতে থাকছেন অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওল, ডেইজি শাহরা। অ্যাকশনে ঠাসা এই ছবি ঘিরে ইতিমধ্যেই অগ্রিম বুকিং -এ টিকিটের চাহিদা তুঙ্গে। সলমনের এই ছবি বক্স অফিস যুদ্ধে কতটা সফল হতে পারে, সেদিকে নজর ফিল্ম বিশেষজ্ঞদের।

সুলতান দ্য সেভিয়র

সুলতান দ্য সেভিয়র

ইদের মরশুমে টলিউডেও এবছরে থাকছেন আরেক 'সুলতান' । জিতের ছবি 'সুলতান দ্য সেভিয়র' এবছরের ইদে মুক্তি পাচ্ছে। ফলে বলিউড-টলিউড টক্করে এবছর জমজমাট থাকছে রাজ্যের প্রেক্ষাগৃহগুলি। রাজা চন্দ পরিচালিত এই ছবিতে জিতের সঙ্গে অভিনয় করতে দেখে যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও টলিউড তারকা প্রিয়াঙ্কা সরকারকে।

ভাইজান এল রে

ভাইজান এল রে

এবছরের ইদে টলিউডে ঢালাও আয়োজন রয়েছে দর্শকের মনোরঞ্জনের জন্য। বাংলাদেশী তারকা শাকিব খান অভিনীত টলিউড ফিল্ম 'ভাইজান এল রে' ছবি মুক্তি পাচ্ছে ১৫ জুন। ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল।

জুন মাসের অন্যতম আকর্ষণ 'সঞ্জু'

জুন মাসের অন্যতম আকর্ষণ 'সঞ্জু'

২০১৮ সালে জুন মাসে মুক্তি প্রাপ্তছবি গুলির মধ্যে অন্যতম আকর্ষণ হতে চলেছে রণবীর কাপুর অভিনীত ছবি 'সঞ্জু'। 'সঞ্জু' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ জুন। ফলে ইদ উপলক্ষ্যে এই গোটা মাসে একাধিক আকর্ষণীয় ছবি মুক্তি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+