গ্লাসগো ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতল বিতর্কিত ছবি 'লিপস্টিক আন্ডার মাই বুরখা'
প্রকাশ ঝা প্রযোজিত ছবি 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' নিয়ে দেশ জুড়ে যতই বিতর্ক থাকুক না কেন,আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের মুখ দেখছে এই ছবি। গ্লাসগো ফিল্ম ফেস্টিভালে 'অডিয়েন্স অ্যাওয়ার্ড ' জিতে নিয়েছে 'লিপ
প্রকাশ ঝা প্রযোজিত ছবি 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' -কে সিবিএফসি সার্টিফিকেট দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক দানা বেঁধেছে। তবে এই ছবি নিয়ে দেশ জুড়ে যতই বিতর্ক থাকুক না কেন,আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের মুখ দেখছে এই ছবি। গ্লাসগো ফিল্ম ফেস্টিভালে 'অডিয়েন্স অ্যাওয়ার্ড ' জিতে নিয়েছে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' ।
গ্লাসগো ফিল্ম ফেস্টিভালে 'অডিয়েন্স অ্যাওয়ার্ড' -এর সম্মান পেয়ে আপ্লুত পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন যখন দেশে এই ছবিকে 'অতিরিক্ত মহিলা কেন্দ্রিক ছবি' হিসাবে আখ্যা বিতর্ক দানা বাঁধছে, তখন এই পুরস্কার আসায় যথেষ্ট খুশি তিনি।

পাশপাশি অলঙ্কৃতা জানান, গ্লাসগোর মানুষের ভালো লেগেছে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা'। এটা থেকেই বোঝা যাচ্ছে মেয়েদর কথা আরও বেশি করে মানুষকে জানানো দরকার। আর তা মহিলাদের দৃষ্টিকোণ থেকেই তুলে ধরা দরকার। এই পুরস্কার তাঁর কাছে একটি আশার আলো দাবি করেছেন ছবির পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব।
প্রসঙ্গত, সিবিএফসির তরফে এই ছবিকে অতিরিক্ত 'মহিলা কেন্দ্রিক ছবি' হিসাবে তকমা দেওয়া হয়। ফলত ছবিটিকে প্রদর্শনের অনুমতি দিতে নারাজ সিবিএফসি। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন সেন্সার বোর্ডের প্রধান পহলাজ নিহালানি। এছাড়াও ছবিতে যৌনতার দৃশ্য বেশি থাকার অভিযোগ তোলা হয় সিবিএফসির তরফে। 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' ছবিতে অভিনয় করছেন কঙ্কনা সেনশর্মা,রত্না পাঠক শাহ সমেত অনেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications