বাপ্পি লাহিড়ি-লেডি গাগা একসঙ্গে ডুয়েট-এ! আসছে নয়া চমক
বলিউড , হলিউড একসঙ্গে মিলিয়ে এবার আসছে বড় চমক। বলিউডের ডিস্কো কিং এর সঙ্গে এবার হলিউডের ফ্যাশন -কুইন লেডি গাগা গান গাইতে চলেছেন ডুয়েট-এ।
বলিউড , হলিউড একসঙ্গে মিলিয়ে এবার আসছে বড় চমক। বলিউডের ডিস্কো কিং এর সঙ্গে এবার হলিউডের ফ্যাশন -কুইন লেডি গাগা গান গাইতে চলেছেন ডুয়েট-এ।

বাংলার এক প্রথম সারির দৈনিকের খবর অনুযায়ী, লেডি গাগার সঙ্গে দুটি গান রেকর্ড করেছেন বাপ্পি লাহিড়ি। শোনা যাচ্ছে ,এবছরের শেষেই মুক্তি পাবে এই গান। অ্যালবামটিতে ইংরাজি ভার্সানের গানটি লেডি গাগা গেয়েছেন। বাপ্পি লাহিড়ির সঙ্গে কয়েকদিন আগেই গান গেয়েছেন হলিউড পপ স্টার অ্যাকন।
প্রসঙ্গত, বলিউড ও টলিউড জুড়ে এযাবৎকাল তিনি দর্শককে বুঁদ করেছেন তাঁর সুরের জাদুতে। এবার হলিউড জয়ে র পালা বাপ্পি লাহিড়ির। এতদিন একাধিক পল্লীগীতি বাপ্পি লাহিড়ির হাত ধরে ডিস্কো ট্র্যাকের সুরে এসেছে। এবার তাঁর হলিউড বিজয় নিয়ে অপেক্ষায় তাঁর গুণমুগ্ধরা।

Click it and Unblock the Notifications