টুইটারে ট্রেন্ড ‘লাল সিং চাড্ডা’, কারণ জানলে আপনিও অবাক হবেন
টুইটারে ট্রেন্ড ‘লাল সিং চাড্ডা’, কারণ জানলে আপনিও অবাক হবেন
আমির খান ও করিনা কাপুর অভিনীত 'লাল সিং চাড্ডা’ সিনেমার ট্রেলার অবশেষে মুক্তি পেল ২৯ এপ্রিল আইপিএল ২০২২–এর ফাইনাল ম্যাচের দিন। এ বছরের ১১ অগাস্ট এই সিনেমাটি মুক্তি পতে চলেছে দেশের সিনেমা হলগুলিতে। পরিচালক অদ্বৈত চন্দন ও এরিক রোথ ও অতুল কুলকার্নির লেখা চিত্রনাট্য, লাল সিং চাড্ডা এ বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা। কিন্তু ট্রেলার দেখার পর নেটিজেনরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ এই সিনেমার ট্রেলারের যেমন প্রশংসা করেছে তেমনি কেউ কেউ এই ট্রেলারকে অতটা ভালো বলতে নারাজ।

বয়কট লাল সিং চাড্ডা
রবিবার পর্যন্ত টুইটারে ট্রেন্ড ছিল 'বয়কট লাল সিং চাড্ডা'। স্বজনপোষণ, দেশপ্রেম ও দেশপ্রেম রয়েছে কিনা এইসব সহ একাধিক কারণ দর্শিয়ে এই সিনেমা বয়কট করতে চায় নেটিজেনের একাংশ। অনেকেই আবার ফরেস্ট গাম্প সিনেমার কপিক্যাট বলেও উল্লেখ করেছেন, যা ওটিটিতে রয়েছে দর্শকদের দেখার জন্য। তবে কিছু দর্শক এখন থেকেই ছবিকে ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছে। তাঁদের দাবি বলিউডের মিস্টার পারফেকশনিস্টের 'ঠগস অফ হিন্দুস্তান'-এর খামতি মিটিয়ে দেবে এই ছবি। আরেকজন লিখেছেন, 'এবার বলিউড দেখবে ব্যবসা কীভাবে করতে হয়।'

আমিরের পুরনো বিবৃতি নিয়ে ট্রোল
'ভারত অসহিষ্ণু' সহ একাধিক পুরনো বিষয় নিয়ে আমির খানকে ট্রোলড করা শুরু করেন নেটিজেনরা এবং এঁরাই লাল সিং চাড্ডা বয়কট করার আহ্বান জানান। আমির খানের পুরনো বিবৃতি যা বিতর্কের সৃষ্টি করেছিল সেগুলি উল্লেখ করে নেটিজেনদের একাংশ এই সিনেমা বয়কট করার জন্য বলেছেন। যদিও ট্রোলারদের সম্মুখে দাঁড়িয়ে আমির খানের ভক্তরা এই ট্রেলারের প্রশংসা করেছেন।

আইপিএল ফাইনালে সামনে আসে ট্রেলার
আমির খান আইপিএলের ফাইনালের দিনকেই ট্রেলার প্রকাশের জন্য বেছে নেন। লাল সিং চাড্ডার ট্রেলারে আমির খানের দেখা মিলছে লাল হিসেবে। করিনা কাপুর খানকে দেখা যাচ্ছে, আমিরের প্রেয়সীর ভূমিকায়। ছোট থেকেই করিনার ভালবাসায় মুগ্ধ আমির। রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং। লালের মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে মোনা সিংকে। সবকিছু মিলিয়ে লাল সিং চাড্ডার ট্রেলার প্রকাশ্যে আসতেই তা মন কেড়ে নেয় দর্শকদের। লাল সিং চাড্ডার ট্রেলার প্রকাশ্যে আসতেই তা শেয়ার করেন করিনা কাপুর খান। করিনা বলেন, এই ছবি সব সময় তাঁর কাছে স্পেশাল। মহামারী, লকডাউনের পর তিনি যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, সেই সময় এই সিনেমার শ্যুট করেন তিনি। ফলে তাঁর জেহ বাবাও এই ছবির অংশ। সারা জীবন এই ছবি তাঁর কাছে এক অনন্য মাত্রা পাবে বলেও মন্তব্য করেন করিনা কাপুর খান।

ফরেস্ট গাম্প–এর রিমেক
এটি ১৯৯৪ সালের হলিউড ফিল্ম 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রিমেক। আমির ও কারিনা ছাড়াও লাল সিং চাড্ডা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং এবং নাগা চৈতন্য। স্বাধীনতা দিবসের ঠিক আগে ১১ অগস্ট মুক্তি পাচ্ছে লাল সিং চাড্ডা। এর মধ্যেই সিনেমার দুটো গান, 'ম্যায় কি করা' আর 'কাহানি' মুক্তি পেয়ে গিয়েছে।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক










Click it and Unblock the Notifications