Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্যারিসে কুণাল ও সোহার বাগদান সম্পন্ন

কুণাল
মুম্বই, ২৫ জুলাই: বাগদান সেরেই ফেললেন কুণাল খেমু ও সোহা আলি খান। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁরা প্যারিসে এই শুভ কাজটি সেরেছেন। এ খবর টুইট করে জানিয়েওছেন সোহা।

বেশ কয়েক বছর ধরেই সোহা আলি খান ও কুণাল খেমু চুটিয়ে প্রেম করছিলেন। সে কথা তাঁরা ফলাও করে বলতেন। মা শর্মিলা ঠাকুর ও দাদা সইফ আলি খান দু'জনে এই সম্পর্ককে সমর্থন করতেন। তবে কুণাল খেমু বয়সে ছোট হওয়ায় কিছু গুঞ্জন উঠেছিল বটে, কিন্তু বাবা রবি খেমু বলেই দেন, বয়সে বড় কাউকে বউমা করে নিয়ে আসতে আপত্তি নেই। 'জখম', 'কলযুগ'-এর নায়ক এ বার তাই জামাই হতে চলেছে পতৌদি পরিবারের।

সোহা আলি খান জানান, এখন প্যারিস ছুটি কাটাচ্ছেন দু'জনে। এখানেই কুণাল তাঁকে বিয়ের প্রস্তাবটা দেয়। সঙ্গে একটি অসাধারণ আংটি। লাজুক মুখে 'হ্যাঁ' বলায় খুবই খুশি হয় কুণাল। মুম্বইয়ে বাড়িতে খবর আসায় আনন্দে মিঠাই বিলি করে সবাই।

সেই ২০০৯ সালে '৯৯' নামের একটি ছবিতে এক সঙ্গে কাজ শুরু করেছিলেন কুণাল খেমু ও সোহা আলি খান। সেখান থেকে দু'জনের প্রেম শুরু। শেষ পর্যন্ত তা পরিণতির দিকে গড়াল।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>It gives me great happiness to share with you all that Kunal proposed to me in Paris with the most perfect ring in the world and I said yes</p>— soha ali khan (@sakpataudi) <a href="https://twitter.com/sakpataudi/statuses/491913564504850432">July 23, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+