Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চির ঘুমের দেশে পাড়ি দিলেন কে ড্রামা স্টার…!

কে ড্রামা জগতে দুঃসংবাদ। প্রয়াত দক্ষিণ কোরিয়ার অভিনেতা পার্ক মিন জে। কোরিয়ান জগতের একজন উঠতি তারকা ছিলেন পার্ক মিন। মাত্র ৩২ বছর বয়সেই শেষ হয়ে গেল তাঁর জীবনযাত্রা।

তাঁর মৃত্যুর মর্মান্তিক খবরটি তাঁর এজেন্সি, বিগ টাইটেল এবং কোরিয়ান মিডিয়া আউটলেটগুলি গত ২ ডিসেম্বর নিশ্চিত করেছে। রিপোর্টে বলা হয়েছে, অভিনেতা গত ২৯ নভেম্বর চীনে থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়েছে।

Park Min Jae

তার মৃত্যুর সংবাদের পরে অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "পার্ক মিন জে, একজন প্রতিভাবান অভিনেতা যিনি অভিনয়কে ভালোবাসতেন এবং সর্বদা তাঁর সেরাটা দিয়েছিলেন। তিনি গত ২৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন। পার্ক মিন জে-এর প্রতি আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা তাঁকে আর অভিনয় করতে দেখতে পারবো না। আমরা গর্বিতভাবে তাঁকে বিগ টাইটেলের একজন অভিনেতা হিসাবে মনে রাখব। তাঁর আত্মা শান্তি পাক"।

বিগ টাইটেলের সিইও হোয়াং জু-হে-ও অভিনেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তাঁকে কোনদিনও ভুলবেন না বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন।

পার্ক মিন জে-এর ছোট ভাইও অনলাইনে একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "আমাদের প্রিয় ভাই চিরতরে বিশ্রামে চলে গেছেন। আমরা আশা করি যতটা সম্ভব মানুষ তাকে দেখতে আসবে। আমরা ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করতে অক্ষম হওয়ায় আমরা আপনাদের সবাইকে পাশে থাকার অনুরোধ করছি"।

যা জানা যাচ্ছে, সিঅল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ফিউনারেল হলের ৯ নম্বর কক্ষে পার্ক মিন জে-এর জন্যে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে এদিন। আর আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে এখনও সমাধিস্থল ঘোষণা করা হয়নি। তাঁর অকাল প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমেছে।

পার্ক মিন জে 'টুমরো', 'লিটল উইমেন', 'কল ইট লাভ', 'দ্য কোরিয়া-খিতান ওয়ার' এবং 'মি. লি' নামক কে ড্রামাগুলিতে অভিনয় করেছেন। আর তাতেই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে স্মরণ করছেন। অনেকে কোরিয়ান বিনোদনে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+