এপ্রিল মাসে মুক্তি পাবে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’, অপেক্ষায় দর্শকরা

এপ্রিল মাসে মুক্তি পাবে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’, অপেক্ষায় দর্শকরা

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের অভিনীত 'টনিক’ সিনেমাটি। যা দেখে দর্শকরা খুব আনন্দ উপভোগ করেছেন। আবার আসছে অভিনেতা দেবের নতুন সিনেমা 'কিশমিশ’। নতুন বছরের ২৯ এপ্রিল মাসেই মুক্তি পাবে এই নতুন ছবি।

এপ্রিল মাসে মুক্তি পাবে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’, অপেক্ষায় দর্শকরা


আগেই এই নতুন ছবির মুক্তির দিন পিছনো হয়েছিল। 'কিশমিশ’ ছবিটি পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়। প্রথমবার বড় পর্দায় প্রেমের সিনেমা নিয়ে আসছেন দেব ও রুক্মিণী মৈত্র। এই সিনেমাটি নেটিজেনদের একটা আলাদা উৎসাহ রয়েছে।

অভিনেতা দেব ২০২০ সালের অগাস্টে ছবির টিজার শেয়ার করেছিলেন তিনি। 'কিশমিশ’ সিনেমাটি একটি আদ্যপান্ত প্রেমের ছবি। গল্পে দেখা গিয়েছে, নায়ক দেব নায়িকার রুক্মিণীর প্রেমে হাবু ডুবু খাচ্ছেন। কিন্তু গল্পের শেষে কি হবে তা দেখা যাবে সিনেমা মুক্তির পরে। এই নতুন ছবিতে দেবকে তিনটি ভুমিকায় দেখা যাবে। তাঁর বিপরীতে দেখা যাবে নায়িকা রুক্মিণীকে। নতুন ছবিতে তাঁর নাম হয়েছে রোহিনী।

ছেলে ও মেয়ে নতুন প্রেমে পড়লে পরিবারের লোকজনের কেমন হয় ও পরিস্থিতি কেমন হয় তাই দেখাবে এই ছবি। নতুন ছবিটি রিলিজ হবে দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চারসের প্রযোজনায়। অভিনেতা দেব, নায়িকা রুক্মিনী ছাড়াও দেখা মিলবে একদল চেনা মুখের। যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে ক্যামি চরিত্রে। তাছাড়া দেখা মিলবে অঞ্জনা বসু, লিলি চক্রবর্তী, জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায়-সহ অন্যান্যদের। মধুরা পালিতের দায়িত্বে থাকছে সিনেমার সিনেমাটোগ্রাফির। সিনেমার সংগীত পরিচালনায় নীল চট্টোপাধ্যায়।

নতুন সিনেমায় দেবকে দেখা যাবে কমিক বুক আর্টিস্ট কৃশানুর চরিত্রে। ছবিতে দেবকে কোঁকড়া চুল, গোল ফ্রেমের চশমায় কৃশানু ওরফে দেবকে দেখে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছে অনুরাগীরা। অভিনেতার কথায়, 'ছেলে ও মেয়ে প্রেমে পড়লে পরিবারের লোকেদের ও পরিস্থিতি কেমন হয়। তাই জানা যাবে নতুন ছবি 'কিশমিশ’ থেকে।' দেব আর রুক্মিণী এক চরিত্রে দেখা যাবে। সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল গত বছরের পুজোতে। কিন্তু কোভিডের জন্য তা আটকে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+