(ছবি) বিয়ে নিয়ে রণবীর-ক্যাটরিনাকে কী উপদেশ দিলেন দিদি করিনা কাপুর?
বলিউডে প্রায় সবারই জানা যে ক্যাটরিনাকে খুবই পছন্দ করেন করিনা কাপুর। এবার তিনি বলেই ফেললেন তিনি চান ভাই রণবীর কাপুর খুব শীগগিরই ক্যাটরিনাকে বিয়ে করুক।
ফিল্মফেয়ারে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে খোলা মনে কথা বলেন করিনা। তিনি বলেন, "আমি জানি না আদৌ বিয়ে হচ্ছে কি না, হলেও কবে হচ্ছে। আমি শুধুমাত্র তখনই প্রতিক্রিয়া দেব যখন রণবীর নিজে এসে আমাকে ওর বিয়ের খবর জানাবে।"
বেবোর কথায়, "ওদের (রণবীর কাপুর ও ক্য়াটরিনা কাইফ) জুটিটা অসাধারণ। ক্যাটরিনা রণবীরের জন্য খুবই ভাল মেয়ে। আমি ওদের জন্য শুধু সেরার প্রার্থনাই করি। আমি চাই ও পরামর্শও দেব ওরা যেন তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হয়।"
ওই সাক্ষাৎকারেই ক্যাটরিনার ভূয়সী প্রশংসা করেন করিনা। তিনি বলেন, "ও (ক্যাটরিনা) খুব ভাল একটি মেয়ে। ওর মাথা ওর কাঁধের উপরই রয়েছে। ও ভীষণ গ্ল্যামারাসও। আর সবাই জানে গ্ল্যামারাস লোকজনের জন্য আমার একটা আলাদা ভালবাসা আছে। আমি সইফকেও বলেছি, ক্যাট খুব প্রাণবন্ত মেয়ে ওর সঙ্গে ঘুরতে গেলেও মজা আসে।"
{photo-feature}












Click it and Unblock the Notifications