এবার স্ক্রিনে মায়ের ভূমিকায় দেখা যাবে করিনাকে! নায়িকার পরবর্তী ছবি ঘিরে জল্পনা
'ফেভিকল ' থেকে 'হলকট জওয়ানি', একাধিক গানের তালে বলিউড মাতিয়েছেন তিনি। সাম্প্রতিককালে 'বীরে দি ওয়েডিং' -এও ট্রেলার থেকে গানে করিনার সম্মেহনে ধরা দিয়েছে বহু পুরষ হৃদয়।
'ফেভিকল ' থেকে 'হলকট জওয়ানি', একাধিক গানের তালে বলিউড মাতিয়েছেন তিনি। সাম্প্রতিককালে 'বীরে দি ওয়েডিং' -এও ট্রেলার থেকে গানে করিনার সম্মেহনে ধরা দিয়েছে বহু পুরষ হৃদয়। তবে এবার নাকি 'জব উইমেট'-এর গীত করিনাকে দেখা যাবে মায়ের ভূমিকায়! এমনই তথ্য উঠে আসছে ইন্ডাস্ট্রির আনাচ কানাচ থেকে।

শোনা যাচ্ছে নবাব পত্নী করিনা পরবর্তী ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন। করণ জোহর প্রযোজিত এই ছবিতে করিনাকে এমনই ভূমিকার প্রস্তাব দিতে চলেছেন খোদ প্রযোজক। ১৭ মাসের তৈমুরের মা করিনা এর আগে ' কি অ্যান্ড কা' ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু তার পরবর্তী সময়ে করিনার সঙ্গে নতুন ধরনের এক ছবি শুরু করতে চাইছিলেন করণ. কিন্তু করিনা সেই সময় গর্ভবতী হয়ে পড়ায় তা সম্ভব হয়নি। এবার রাজ মেহতার পরিচালনায় সেই ছবিটিই সম্ভবত শুরু করতে চলেছেন করণ।
জানা গিয়েছে, সম্পর্কের বেড়া জালের গল্প লিখেছে এই ছবিটি। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন করিনা কাপুর। দুটি ভিন্ন দাম্পত্য জীবনের গল্প বলতে চলেছে ছবিটি। ছবির শ্যুটিং শুরু হবে নভেম্বরে। তার আগেই ছবির বিষয়ে নিশ্চিত করে একাধিক ঘোষণা করবে প্রযোজনা সংস্থা। এমনই দাবি সূত্রের।












Click it and Unblock the Notifications