Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালিম্পংয়ে শুটিংয়ের ফাঁকে পাহাড়ি মহিলাদের সঙ্গে আড্ডা, বেবো দেখা করলেন পুলিশ কর্মীদের সঙ্গে

কালিম্পংয়ে শুটিংয়ের ফাঁকে পাহাড়ি মহিলাদের সঙ্গে আড্ডা, বেবো দেখা করলেন পুলিশ কর্মীদের সঙ্গে

সুজয় ঘোষের ছবির শুটিং করতে বাংলায় এসেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। সঙ্গে রয়েছে একরত্তি ছেলে জেহ। গত সপ্তাহে কালিম্পংয়ের লাভায় 'ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং করতে দেখা গিয়েছে পতৌদি ঘরণীকে। এখনও সেখানে শুটিং করছেন তিনি। এই প্রজেক্টের মাধ্যমে জয়দীপ এহলাওয়াত এবং বিজয় বর্মার সঙ্গে ডিজিটালে আত্মপ্রকাশ করবেন করিনা কাপুর খান। কালিম্পংয়ে সুজয় ঘোষের ছবির শুটিংয়ের আর কিছুদিনই বাকি রয়েছে। তবে শুটিংয়ের ফাঁকেই করিনা এখানকার স্থানীয়দের সঙ্গে দেখা করেছেন এবং কালিম্পংয়ের মহিলাদের সঙ্গে কথাও বলেছেন।

পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে দেখা করেন বেবো

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে করিনা কাপুর খানের স্থানীয়দের বাড়িতে যাওয়ার ছবি। ছবিতে দেখা গিয়েছে, ছবিতে একঝাঁক পাহাড়ি মহিলাদের সঙ্গে বসে হাসছেন করিনা এবং তাঁরা অভিনেত্রীকে স্থানীয় উপহারও দিয়েছেন। স্থানীয় পাহাড়িদের সঙ্গে দেখা করার পাশাপাশি করিনা পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের সঙ্গেও দেখা করেন এবং ছবি তোলেন তাঁদের সঙ্গে। রবিবার রাতে কালিম্পংয়ে শুটিং টিমের সদস্যমের সঙ্গে ডিনার করতে দেখা গিয়েছে বেবোকে। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন নায়িকা। বিনা মেকআপে, সাধারণ কালো টি, গায়ে জ্যাকেট, সাদা পাজামা এবং চপ্পল পরে ছবিতে দেখা গিয়েছে বলি সুন্দরীকে।

শুটিংয়ের মাঝে নিমন্ত্রণ রক্ষা করিনার

গ্রামের স্থানীয় বাসিন্দাদের প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ ছিল, বলিউডের প্রথম সারির নায়িকা যেন এদিন তাঁদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করেন। তাঁদের অনুরোধ রেখেছেন করিনা। পেম্বা শেরপা নামের এক মহিলার বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে খানিক সময় কাটান তিনি। পরিবারের তরফে খাদা (পাহাড়ি উত্তরীয়) পরিয়ে সংবর্ধনা জানানো হয় করিনাকে। প্রায় পাঁচ মিনিট তাঁদের সঙ্গে সময় কাটিয়ে, আড্ডা দিয়ে ওয়েব সিরিজের শুটিং শুরু করেন অভিনেত্রী।

কালিম্পংয়ে চলছে শুটিং

গত সপ্তাহ থেকে করিনা সুজয়ের সিনেমার শুটিং শুরু করেছেন এবং তাঁকে কালিম্পংয়ের রাস্তায় দেখা যাচ্ছে প্রায়ই। রিপোর্ট অনুযায়ী, কালিম্পংয়ে শুটিং শেষ করে বাকি শুটিংয়ের জন্য সুজয় ও তাঁর টিম দার্জিলিংয়ের পথে রওনা দেবেন। জাপানি লেখর কেইগো হিগাশিনোর বই দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স নিয়েই সুজয় ঘোষ সিনেমা বানাচ্ছেন। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

 লাল সিং চাড্ডা

লাল সিং চাড্ডা

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় করিনার আসন্ন ছবি 'লাল সিং চড্ডা'। থ্রি ইডিয়টসের পর এই ছবিতে ফের আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। হলিউড ছবি দ্য ফরেস্ট গাম্প-এর রিমেক এই ছবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+