‘‌সীতা’‌র চরিত্রের জন্য ১২ কোটি পারিশ্রমিক!‌ ব্যাপক ট্রোলের মুখে পড়েও মোক্ষম জবাব করিনা কাপুর খানের

‘‌সীতা’‌র চরিত্রের জন্য ১২ কোটি পারিশ্রমিক!‌ ব্যাপক ট্রোলের মুখে পড়েও মোক্ষম জবাব করিনা কাপুর খানের

‌রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন করিনা কাপুর খান। উপরন্তু এই চরিত্রের জন্য তিনি তাঁর পারিশ্রমিকও বাড়িয়ে দ্বিগুণ করেছেন। এই খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। তবে পৌরাণিক চরিত্র সীতায় অভিনয় করার জন্য নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এবার এটা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী করিনা কাপুর খান।

পারিশ্রমিক বাড়ানো নিয়ে সরব করিনা

পারিশ্রমিক বাড়ানো নিয়ে সরব করিনা

গোটা ইস্যু নিয়ে করিনা কাপুর এবার মুখ খুলেছেন। তিনি জানান কয়েক বছর আগে পর্যন্ত কোনো ফিল্মে মহিলা ও পুরুষের সমান পারিশ্রমিক পাওয়ার অধিকার নিয়ে কেউ কথা বলত না। এখন অনেকেই এই বিষয়ে সুর চড়াচ্ছেন। আরও বিস্তারিত বলতে গিয়ে বেবো খুব স্পষ্ট করে জানান যে তিনি ঠিক কি চান। করিনার মতে, এটা কোনও দাবি নয়, বরং এটা মহিলাদের প্রতি স্বাভাবিক সম্মান। আর বেবোর মনে হয়েছে পরিস্থিতি এখন অনেক বদলেছে। তবে পারিশ্রমিক বাড়ানো নিয়ে নিজের জোরালো মতামত রাখলেও তিনি আদৌও সীতার চরিত্রে অভিনয় করছেন কিনা সেটা নিয়ে স্পষ্ট কিছুই জানাননি।

সীতার চরিত্রে করিনা?‌

সীতার চরিত্রে করিনা?‌

মাস দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল যে পরিচালক অলৌকিক দেশাই সীতা চরিত্রটিকে নিয়ে সিনেমা করতে চলেছেন এবং তার জন্য করিনাকে প্রায় ৮ থেকে ১০ মাসের প্রশিক্ষণে থাকতে হবে। করিনা যদি এই সিনেমাটি করেন তবে এটি তাঁর কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় সিনেমা হয়ে থাকবে। যদিও করিনা কাপুর খান সীতার চরিত্রে অভিনয় করছেন কিনা এখনও সেই বিষয়টি স্পষ্ট নয়।

 করিনার পক্ষে অন্য অভিনেত্রীরা

করিনার পক্ষে অন্য অভিনেত্রীরা

করিনা কাপুর খানের পারিশ্রমিক বাড়ানো নিয়ে বলিউডের অনেক অভিনেত্রী '‌বীরে দি ওয়েডিং'‌ খ্যাত অভিনেত্রীকে সমর্থন করেছেন। তাপসী পান্নু থেকে প্রিয়মণি সকলেই করিনার পক্ষে দাঁড়িয়েছেন।

করিনার অন্যান্য ছবি

করিনার অন্যান্য ছবি

করিনাকে তাঁর পরবর্তী ছবি '‌লাল সিং চাড্ডা'‌ ছবিতে দেখা যাবে, যেখানে তিনি আমির খানের বিপরীতে রয়েছেন। থ্রি ইডিয়ট ও তলাশের পর আমিরের সঙ্গে করিনার এটি তৃতীয় সিনেমা। '‌লাল সিং চাড্ডা'‌ ছবিটি হলিউড ছবি ফরেস্ট গাম্প থেকে নেওয়া হয়েছে, এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন টম হাঙ্কস। এটা ছাড়াও করিনা সম্প্রতি হংসল মেহতা ও একতা কাপুরের সঙ্গে সিনেমা করছেন বলে ঘোষণা করেছেন। তিনি করণ জোহরের '‌তখত'‌ ছবিতেও অভিনয় করছেন। এই সিনেমায় রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকার, জাহ্নবী কাপুর ও অনিল কাপুর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+