'সিম্বা' রণবীর কয়েক ঝলকেই এ কী কাণ্ড করলেন! দেখুন ট্রেন্ডিং ভিডিও
তাঁর বিয়ের খবর মাতোয়ারা গোটা বলিউড। তবে বিয়ের খবরের আগে, এক ভাইরাল ভিডিও-র কয়েক ঝলকে নিজের অ্যাকশন অবতারেই আপাতত ট্রেন্ডিং-এর তালিকায় রণবীর সিং!
তাঁর বিয়ের খবর মাতোয়ারা গোটা বলিউড। তবে বিয়ের খবরের আগে, এক ভাইরাল ভিডিও-র কয়েক ঝলকে নিজের অ্যাকশন অবতারেই আপাতত ট্রেন্ডিং-এর তালিকায় রণবীর সিং!

প্রযোজক করণ জোহরের ফিল্ম 'সিম্বা' ছবির কয়েকটি ঝলক নিয়ে একটি ভিডিও মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন রণবীর। বেশ খানিকটা অ্যাকশনের মেজাজে তাঁকে পাওয়া গেল। প্রসঙ্গত, এই ছবির পরিচালক রোহিত শেট্টি। আর যেভাবে তিনি রণবীরকে অ্যাকশনের মেজাজে তুলে ধরেছেন তাতা অনেকেই ধারণা ছবিটি 'সিংহম' এর পরবর্তী ভার্সান হতে চলেছে।
BAAP OF ACTION...BACK IN ACTION ! 👊🏽💥#Simmba #RohitShetty @karanjohar #SaraAliKhan @SonuSood pic.twitter.com/N87ugnUGri
— Ranveer Singh (@RanveerOfficial) October 24, 2018
আগামী ১৪ ও ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তার আগে, 'সিম্বা' ছবির নতুন ভিডিও ঘিরে রীতিমত উচ্ছ্বসিত রণবীরের ফ্যানরা।












Click it and Unblock the Notifications