আরও এক 'ব্লকবাস্টার' ! ইন্টারনেটে ভাইরাল শাহরুখ-আমিরদের এই ছবি

একদিকে আলিয়া রণবীর অন্যদিকে রণবীর সিং আর দীপিকা, এক দিকে আমির খান আর আরেক দিকে শাহরুখ! ৬ জন তারকাকে এক স্ক্রিনে বেঁধে ফেল ছবি পোস্ট করেছেন পরিচালক করণ জোহর।

একদিকে আলিয়া রণবীর অন্যদিকে রণবীর সিং আর দীপিকা, এক দিকে আমির খান আর আরেক দিকে শাহরুখ! ৬ জন তারকাকে এক স্ক্রিনে বেঁধে ফেলে ছবি পোস্ট করেছেন পরিচালক করণ জোহর। ছবিতে রয়েছেন পরিচালক নিজেও। ছবির ক্যাপশনে লেখা 'দ্যা বিগেস্ট ব্লকবাস্টার'। তবে, না! কোনও ফিল্মের স্টারকাস্টের ইঙ্গিত নয় এই ছবি!

আরও এক ব্লকবাস্টার ! ইন্টারনেটে ভাইরাল শাহরুখ-আমিরদের এই ছবি

'কভি খুশি কভি গম' ছবির স্মৃতি উস্কে বলিউডের তারকাদের একযোগে নিয়ে নতুন একটি ছবি পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন করণ জোহর। ছবিতে অন্যতম বড় চমক অবশ্য়ই শাহরুখ ও আমির। একটা সময় পোষ্য কুকুরের নাম রাখা নিয়ে শাহরুখ ও আমিরের বহু বক্তব্য প্রকাশ্যে আসায় অনেকেই মনে করেছিলেন দুই তারকার স্টারডামের লড়াই শুরু হল। তবে করণ জোহর সাম্প্রতিককালে যে সোশ্য়াল মিডিয়া পোস্ট করেছেন, তাতে একযোগে শাহরুখ আমিরকে দেখে সেই বিতর্ক অনেকটাই ম্লান হয়েছে। অন্যদিকে , প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুর ও বর্তমান বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের সঙ্গে ছবিতে খোশ মেজাজে দেখা যাচ্ছে দীপিকাকে।

এই ফটোশ্যুটের পর মনে হতে পারে, এতজন তারকা একসঙ্গে কোনও ছবির শ্যুটিং এ রয়েছেন। কিন্তু আসল ঘটনা হল, আমিরের ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'র স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয় রণবীর কাপুরের বাড়িতে। আমির নিজের কয়েকজন বিশেষ বন্ধুকেই এই স্ক্রিনিং এ আমন্ত্রণ জানিয়েছিলেন। আর সেই উপলক্ষ্যেই বলিউডের ৭ জন তারকা একসঙ্গে উপস্থিত হন রণবীর কাপুরের বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+