২০০ জন মহিলার সঙ্গে অনুরাগের 'ভালো সম্পর্ক' এর প্রসঙ্গ তুলে ফের বিস্ফোরক কঙ্গনা! নয়া টুইটে আক্রমণ

কঙ্গনা রানাওয়াতকে টার্গেট করে অনুরাগ কশ্যপ টুইট করে এদিন লেখেন, ' 'আমাকে চুপ করাতে একজন মহিলার হয়ে অন্য একজন মহিলাকে মিথ্যায় শামিল করা হল ' এরপরই ফুঁসে ওঠেন কঙ্গনা। তিনি পাল্টা তোপে অনুরাগ কশ্যপকে টুইটবাণে বিদ্ধ করেন।

 অনুরাগের বিরুদ্ধে কঙ্গনা

অনুরাগের বিরুদ্ধে কঙ্গনা

এদিন টুইটারে কঙ্গনা লেখেন, অনুরাগ কশ্যপের 'ভালো সম্পর্ক' রয়েছে ইন্ডাস্ট্রির ২০০ জন মহিলার সঙ্গে। যা অনুরাগ নিজেই মেনে নিয়েছেন। যাঁদের মধ্যে অনেকেই অভিনেত্রী। এরপরই কঙ্গনা হিন্দিতে লেখেন,'ইতনি ঠরক?' যে টুইট কার্যত ব্যাপক ইঙ্গিত বাহী বলে ধারণা ওয়াকিবহালমহলের।

 কঙ্গনার টুইট বাণ

কঙ্গনার টুইট বাণ

এরপর আরও এক টুইটে অভিনেত্রী পায়েল ঘোষের পাশে দাঁড়িয়ে কঙ্গনা দাবি করেন, বলিউডে বাইরে থেকে আসা স্ট্রাগল করা মেয়েদের এভাবেই ' যৌন কর্মী' হিসাবে তুলে ধরা 'বুলিউড' এর পুরনো ঘরানা। টুইটে তিনি ,দাবি করেন অনুরাগ পায়েলের সঙ্গে যা করেছেন, তা বলিউডের চেনা ছাঁচ।

এর আগে অনুরাগের টুইট

এর আগে অনুরাগের টুইট

অনুরাগ কশ্যপ টুইটে লেখেন, ' দারুন ব্যাপার এটাই যে, আমাকে চুপ করানোর জন্য এত সময় লেগে গেল। সেটাও না হয় ঠিক আছে। কিন্তু আমাকে চুপ করাতে এত মিথ্যা বলতে হচ্ছিল যে , একজন মহিলার হয়ে অন্য এক মহিলাকে মিথ্যায় জড়ানো হল। ম্যাডাম.. একটু শালীনতা বজায় রাখুন।..' এই বক্তব্য ছিল পরিচালক অনুরাগ কশ্যপের।

 পায়েলের দাবি

পায়েলের দাবি

এদিকে, অনুরাগের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগকারিনী পায়েল ঘোষ এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, 'বম্বে ভেলভেট' শ্যুটিংয়ের সময় এমন ঘটনা ঘটে যায়। প্রথম মিটিংটি ইতিবাচক ছিল। কিন্তু সমস্যা দ্বিতীয় মিটিং থেকে শুরু হয়েছিল বলে দাবি করেন পায়েল। পায়েল জানান দ্বিতীয় মিটিং এর সময় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন অনুরাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+