দীপিকার জন্য ফ্যাশন উপদেশ রয়েছে কঙ্গনার কাছে
দীপিকা পাডুকোন আর কঙ্গনা রানাউতকে ভাল বন্ধু একেবারেই বলা যায় না। বলিউডের এই দুই প্রথম সারির তারকার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছেই। কিন্তু যেভাবে কঙ্গনা দীপিকার পাশে এসে দাঁড়ালেন তাতে চমকেছেন অনেকেই।
দীপিকা পাডুকোন আর কঙ্গনা রানাউতকে ভাল বন্ধু একেবারেই বলা যায় না। বলিউডের এই দুই প্রথম সারির তারকার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছেই। কিন্তু সম্প্রতি যেভাবে কঙ্গনা দীপিকার পাশে এসে দাঁড়ালেন তাতে চমকেছেন অনেকেই।
মনে আছে ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেডকার্পেটে দীপিকার লুক সমালোচনার মুখে পড়েছিল। মনিষা জয়সিংয়ের ডিজাইনার সবুজ পোশাক সবার নজর কেড়েছিল তবে ভুল কারণে। ব্রিটিশ ট্যাবলয়েড দীপিকার লুককে 'বলিউড ব্লান্ডার' বলে ব্যাখ্যা করেছিল।

এই বিষয়ে কঙ্গনার থেকে জানতে চাওয়া হলে কঙ্গনা দীপিকাকে সমর্থন দেখিয়ে বলেন, এই ধরনের স্টাইল পুলিশের কথায় কারোর কান দেওয়াই উচিত নয়। সবাই নিজের মত দিতে পারে। সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা যায় না। লোকে কী বলছে সে নিয়ে মাথা না ঘামানোই ভাল।
পাশাপাশি কঙ্গনার কথায়, বলিউডে থাকতে থাকতে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর ফ্যাশন জ্ঞান বেড়েছে। রঙ্গুন অভিনেত্রীর কথায়, ব্যর্থতা থেকে সবসময় কিছু না কিছু শেখা যায়। তা সে ফ্যাশন ব্যর্থতা হোক বা ফ্লপ সিনেমা কিংবা অসফল সম্পর্ক, সবসময়ে এর থেকে কিছু না কিছু শেখা যায়।












Click it and Unblock the Notifications