মণিকর্ণিকার 'সেট' এ ঘটল এই কাণ্ড, হাসপাতালে নিয়ে যাওয়া হল কঙ্গনাকে
রানি লক্ষ্মীবাঈ এর চরিত্রে 'মণিকর্ণিকা' ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অন্যান্য দিনের মতো এদিনও গিয়েছিলেন শ্যুটিং এ। তারই মধ্যে ঘটে গেল বিপত্তি।
রানি লক্ষ্মীবাঈ এর চরিত্রে 'মণিকর্ণিকা' ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অন্যান্য দিনের মতো এদিনও গিয়েছিলেন শ্যুটিং এ। তারই মধ্যে ঘটে গেল বিপত্তি।

যোধপুরে এই ছবির শ্যুটিং এর সময় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন কঙ্গনা। যোধপুরের মেহরানাগড়ে এক দৃশ্যের শ্যুটিং চলছিল। যেখানে ৪০ ফুট ওপর থেকে কঙ্গনাকে এক শিশু শিল্পীর সঙ্গে ঝাঁপ দিতে হয়। ঝাঁপ দেওয়ার সময় সঠিকভাবে কঙ্গনা নীচে পড়েননি। আর সেজন্যই ঘটে গিয়েছে বিপত্তি।
সঙ্গে সঙ্গে আহত কঙ্গনাকে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এক্স রে ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে তাঁর লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার দুর্ঘটনার কবলে পড়েছেন কঙ্গনা , সেই সমস্ত ঘটনা এই ছবির শ্যুটিম চলাকালীনই হয়েছে। এর আগে তলোয়াড়েরর ধারে কেটে যায় তাঁর কপাল। তারপর আবার এই দুর্ঘটনা।

Click it and Unblock the Notifications