টিজার মুক্তির শেষ মুহূর্ত পর্যন্তও চলেছে বিতর্ক। সোনু সুদের পর 'মনিকর্ণিকা' ছেড়ে বেরিয়ে যান আরও এক অভিনেত্রী। কঙ্গনাকে ঘিরে চলতেই থাকে বিতর্ক। তবে সমস্ত অধ্যায় পেরিয়ে শেষমেশ মুক্তি পেল 'মণিকর্ণিকা' ছবির টিজার।
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের লড়াইয়ের গাথা রচনা করেছে 'মণিকর্ণিকা'। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে এক রাজরানির লড়াইয়ের অসামান্য কাহিনি তুলে ধরছে এই ছবি। ১৮৫৭ সালের সেই রক্তাক্ত সময়কে সেলুলয়েড বন্দি করেছে কঙ্গনা রাওয়াতের ফিল্ম। উল্লেখ্য, ছবির টিজারে অমিতাভ বচ্চনের কণ্ঠ, আর কঙ্গনার অ্যাকশন, সব মিলিয়ে জমজমাট 'মনিকর্ণিকা'-র টিজার।
উল্লেখ্য, এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন অঙ্কিতা লোখান্ডে, জিশান আয়ুব। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ছবি। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পাবে কঙ্গনার 'মনিকর্ণিকা'।
The Queen of Jhansi’s is out. The movie’s primary plot revolves around Jhansi’s Rani Lakshmibai and is an attempt to showcase the audience her strength and valour as she fought courageously for India’s independence in 1857. Kangana plays the titular character in the film.