মমতা বন্দ্যোপাধ্যায়কে কী জবাব দেবেন তিনি, নিজের উদ্বেগের প্রসঙ্গ তুলে আবেগঘন বার্তা কাঞ্চনের
মমতা বন্দ্যোপাধ্যায়কে কী জবাব দেবেন তিনি, নিজের উদ্বেগের প্রসঙ্গ তুলে আবেগঘন বার্তা কাঞ্চনের
গত কয়েকদিন ধরে টলিউড পাড়ায় যে গুঞ্জন চলেছিল, তা কার্যত রবিবার বিস্ফোরক রূপ নিয়ে নেয়। শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের সম্পর্ক ঘিরে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তোলেন। আর সেই অভিযোগ কার্যত আইনি পথে তিনি জানিয়ে দেন। পুলিশের কাছে দায়ের হয় অভিযোগ। এরপর থেকে কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া সংবাদমাধ্যমে আসে। সংবাদমাধ্যমের সামনে আসে শ্রীময়ী চট্টরাজের বক্তব্যও। নিজের কথা তুলে ধরেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য জানিয়ে কার্যত আবেগঘন হয়ে পড়েন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক।

পরকীয়া তো দূর, কাজের বাইরে সম্পর্ক নেই!
'আনন্দবাজার ডিজিটাল' এ দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক লেখেন, শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তাঁর যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলা হচ্ছে, তা কার্যত অবাস্তব। এবিষয়ে 'কারণ' হিসাবে কাঞ্চন জানান, পরকীয়া তো দূর অস্ত, কাজের বাইরো তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই । কাঞ্চনের পাল্টা প্রশ্ন, পিঙ্কি যখন কাঞ্চনের রাজনৈতিক 'কানেকশন' এর প্রসঙ্গ তুলছেন, তখন কেউ কি পিঙ্কিকে প্রশ্ন করেছেন যে তাঁর প্রশাসনে কতজন বন্ধু রয়েছে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কী বলবেন? উদ্বেগে অভিনেতা
উত্তরপাড়া কেন্দ্রে ২০২১ সালের বিধানসভা ভোটে জয় লাভ করে বর্তমানে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এই মুহূর্তে কাঞ্চনকে ঘিরে যে গুঞ্জন, অভিযোগ , বিতর্ক চলছে তা তাঁর রাজনৈতিক ক্ষেত্রকেও জড়িয়েছে। সেই প্রসঙ্গে কাঞ্চনের উদ্বেগের সুরে প্রশ্ন, 'কী উত্তর দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?' একদিকে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে যেমন টলিপাড়ার গুঞ্জন রাজনীতির ময়দান ছুঁয়েছে, তেমনই কাঞ্চন মল্লিকও একজন রাজনৈতিক জনপ্রতিনিধি। আর সেই জায়গা থেকে কাঞ্চন লিখছেন , নিজের সম্পর্কে এই গুঞ্জনের জেরে তিনি মানুষের সামেন মাথা তুলতে পারছেন না। তিনি লিখছেন বিধায়ক হওয়ার পর মিষ্টি হাতে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। তারপর তাঁর স্ত্রীর এই অভিযোগ, কার্যত তিনি মেনে নিতে পারছেন না।

একা ঘরের কান্না
সংবাদমাধ্যমটিতে কাঞ্চন লিখেছেন, তিনি এই মুহূর্তে একা ঘরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ছেন। 'কেউ দেখার নেই' বলেও লিখেছেন কাঞ্চন। কাঞ্চনের দাবি , প্রতি সপ্তাহেই তিনি ছেলের পছন্দের খাবার নিজের হাতে রান্না করে নিয়ে যান শ্বশুরবাড়িতে। কারণ তাঁর স্ত্রী ছেলেকে নিয়ে সেখানেই আছেন। প্রসঙ্গত, এর আগে, কাঞ্চন মল্লিককে ঘিরে স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, ছেলের সঙ্গে এখন কথা বলার সময় নেই কাঞ্চনের। তারপরই একথা জানান অভিনেতা।

ছেলের দায়িত্ব নিতে চান কাঞ্চন
নিজের অবস্থান স্পষ্ট করে কাঞ্চন মল্লিক কলম ধরেই জানিয়েছেন, বিধায়ক হিসাবে তাঁর কাঁধে এখন বড় দায়িত্ব। এই অভিযোগ , গুঞ্জনে তিনি ক্লান্ত। তিনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, ছেলের সমস্ত দায়িত্ব এবার নিজের কাঁধে নিতে চান কাঞ্চন মল্লিক। তবে এই অভিযোগ আর বিতর্ক থেকে এখন রেহাই পেতে চান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications