পরপর বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে ২২ বছরের ছোট পূজার সঙ্গে প্রেম! কমল হাসানের প্রেমজীবনের অজানা ঘটনা
পরপর বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে ২২ বছরের ছোট পূজার সঙ্গে প্রেম ! কমল হাসানের প্রেমজীবনের অজানা ঘটনা
কমল হাসান দক্ষ অভিনেতা তথা তাবড় রাজনীতিবিদ হিসাবে তামাম ভারতে পরিচিত। কিন্তু এই পরিচিতির বাইরে তাঁর জীবনের অন্দরমহলে কীভাবে একের পর এক ঢেউ তাঁর আবেগকে উথালপাথাল করেছে, তার কাহিনি অনেকেরই অজানা। বিশেষত এই তাবড় ব্যক্তিত্বের প্রেম জীবনে কীভাবে একের পর এক অধ্যায় জড়িত হয়েছে, তা দেখে নেওয়া যাক।

প্রথম প্রেম কে ছিলেন?
শোনা যায়, "অপূর্ব রাহাংগাল' ছবিটি তামিল চলচ্চিত্রের একটি ক্লাসিক। সেই ছবিতে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী শ্রীবিদ্যার সঙ্গে পরিচিতি ও প্রেমের সম্পর্ক তৈরি হয় কমল হাসানের। শ্রীবিদ্যার থেকে তখন ২ বছরের ছোট কমল। তবে বয়সের ফারাক হার মানায় পসব বাধাকে। শোনা যায়, সেই প্রেম পর্ব পরিণতি পায়নি শেষ পর্যন্ত। একটা সময় গিয়ে শ্রীবিদ্য়া বিয়ে করেন জর্জ থমাসকেষ কারণ কমল বিয়ে করতে রাজি হননি বলে জানা যায়। পরবর্তীকালে শ্রীবিদ্যা ২০০৬ সালে খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, তাঁকে দেখতে যান কমল।

বিয়ে করেও বিবাহ বহির্ভূত সম্পর্ক!
১৯৭৮ সালে কমল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকেই বিয়ে হয় বাণী গণপতির। সংসার সুখেই চলছিল, তবে থমকে যায় বিভিন্ন বহিরাগত কারমে। তবে বাণীর সঙ্গে ব্যক্তিগতস্তরের বহু সমস্যার মুখে পড়েন কমল হাসান। এই সময় গুজরাতি অভিনেত্রী সারিকা আসেন কমলের জীবনে।

বিবাহিত হয়েও আরও একটি বিয়ে
১৯৮০ সালে শুরু প্রেম থেকে পরবর্তীকালে সারিকাকে বিয়ে করেন কমল হাসান।ততদিনে বাণী গণপতির সঙ্গে বিবাহের সম্পর্ক ছিন্ন করেননি কমল । এরপর তিনি বাণীকে ডিভোর্সের জন্য ২০০২ সালে আবদন করেন। এর আগে অবশ্য সারিকা কমলের বিয়ের আগেই ১৯৮৬ সালে সারিকা কমলের ঘরে জন্ম নেন শ্রুতি হাসান। ১৯৯১ সালে জন্মান অক্সরা। এদিকে, ততদিনে আরও এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হন কমল।

২২ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেম
এদিকে, ২২ বছরের ছোট অভিনেত্রী পূজার সঙ্গে ততদিনে প্রেম পর্ব শুরু হয় কমলের। এমনই গুঞ্জন শোনা যায় বহু মহলে। সেই দিক থেকে এই ঘটনার জেরে সারিকা-কমলের দীর্ঘ বিবাহিত জীবন ডিভোর্সে সমাপ্ত হয়। এদিকে, ততদিনে পূজাও কমলের সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন।

জীবনে আসেন নয়া অভিনেত্রী
সারিকার সঙ্গে বিচ্ছেদের পর তেলুগু অভিনেত্রী গৌতমীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হন কমল। এমনই গুঞ্জন ইন্ডাস্ট্রিতে ছড়িয়েছে সেই সময়। এরপর তাঁরা লিভ ইনের রাস্তায় হাঁটেন বলে খবর। ততদিনে ক্যানসারে আক্রান্ত গৌতমীকে সম্পূর্ণ চিকিৎাস পদ্ধতিতে পাশে থেকে সমর্থন যুগিয়েছেন এই তারকা। যদিও সেই সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications