Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kalki 2898 AD: সিক্যুয়েল শীঘ্রই আসছে, দর্শকদের আশা জিইয়ে রাখল কল্কি

কল্কি এডি ছবির সিক্যুয়েল তৈরি হবে। ইঙ্গিত দিয়ে দিলেন পরিচালক। কারণ ছবির শেষে লেখা রয়েছে টু বি কন্টিনিউড। অর্থাৎ এখানেই শেষ নয় আসছে দ্বিতীয় পর্বও। নতুন করে আশায় বুক বাঁধবেন দর্শকরা। পরিচালক অশ্বিন নাগেশ ভারতের পুরনের কাহিনীকে পেশ করেছেন হলিউডের অ্যাকশন মুভির মোড়কে। যাকে বলে সাইফাই ছবি তৈরি করেছেন হিন্দু মাইথোলজির চরিত্রগুলিকে নিয়ে।

একেবারে হাইটেক বিষ্ণুর অবতার দখাতেই এই চরিত্রায়ণ করেছেন তিনি। ছবিতে কল্কি পুরাণের কাহিনীকেই বর্ণনা করা হয়েছে। যেখানে চিরঞ্জিবী অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ৮১ বছর বয়সে যে অ্যাকশন মুডে তাঁকে দেখা গিয়েছে তাতে চমকে গিয়েছেন দর্শক মহল। অনেকে তো বলতে শুরু করেছেন গোটা ছবিতে অমিতাভ বচ্চন চমকে গিয়েছেন সকলকে। অন্যদিকে পাল্লা দিয়ে অভিনয় করেছেন প্রভাস। দক্ষিণের সুপার স্টার প্রভাস। বাহুবলী ছবির পর তাঁকে অ্যাকশন হিরো হিসেবে এই ছবিতেও দেখা যাবে। এই ছবিতে প্রভাসকে ভৈরবরে চরিত্রে দেখা গিয়েছে।

aswathama

ভৈরবকে কল্কিকে গর্ভেই নাশের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেকারণে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রভাসের একাধিক অ্যাকশনের ছবি রয়েছে। এখানে দীপিকাকে গর্ভবতী হিসেবে দেখানো হয়েছে। তার চরিত্রের নাম সুমতি। কল্কি পুরাণ মতে এই সুমির গর্ভেই জন্ম নেমে কল্কি অবতার। বিষ্ণু এই কল্কি অবতার দুষ্ট শক্তির দমনে কাজ করবে। সেকারণে কল্কিকে গর্ভেই নাশ করার দায়িত্ব দেওয়া হয় ভৈরবের উপরে। টানটান অ্যাকশন সিকোয়েন্স যাকে বলে হলিউডের ছবিকেও পাল্লা দেবে।

ইতিমধ্যেই নর্থ আমেরিকায় রেকর্ড কালেকশন করে ফেলেছে কল্কি। প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড গড়েছে ছবিটি। প্রিমিয়ারের সময় প্রভাস নিজে উপস্থিত ছিলেন সেখানে। কল্কি ২ থেক শীঘ্রই আসছে তার ইঙ্গিত মিলেছে। কমল হাসানকে পার্ট ২টে বড় করে দেখানো হবে। সেকারণে প্রথম পর্বে তাঁর চরিত্র ছোট করে দেখানো হয়েছে। কল্কিতে কমল হাসানের চরিত্রের নাম সুপ্রিম যক্ষ। পার্ট টুতে তার বড় ভূমিকা থাকবে। সূত্রের খবর আগামী তিন বছরের মধ্যেই পার্ট টু মুক্তি পাবে।

ছবিটি মুক্তির আগেই প্রভাস এই নিয়ে অনেক ইঙ্গিত দিয়েছিলেন। একটি লাইভ চ্যাট অনুষ্ঠানে প্রভাস বলেছিলেন কল্কি দুটি পর্বের সিনেমা এখন প্রথম পর্বটি মুক্তি পাচ্ছে পর দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে। ছবির পরিচালক নাগা অশ্বিনও জানিয়েছেন দ্বিতীয় পর্বটি তৈরি করতে ৩ বছর সময় লাগবে তাঁর।কাজেই দর্শকদের আরও তিন বছর অপেক্ষা করতে হবে সেকেন্ট পার্টটি দেখার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য ছবিতে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।

তবে যাঁরা ভেবেছিলেন প্রভাসকে কল্কির ভূমিকায় দেখা যাবে তাঁরা অনেকটা নিরাশ হয়েছেন। সেকেন্ড পার্টে বোঝা যাবে কে কল্কি অবতার হচ্ছেন। তার জন্য দর্শকদের ধৈর্য ধরতে হবে। তবে প্রথম ছবিতেই দর্শকমহলে যে হইহই কাণ্ড শুরু হয়ে গিয়েছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটি ছবি করতে প্রভাস ৮০ কোটি টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্য অভিনেতারাও কিছু কম টাকা পারিশ্রমিক নেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+