অনস্ক্রিনে শাহরুখের 'বোন' হওয়ার প্রস্তাব পান কাজল! কোন ফিল্মে এমন ঘটতে যাচ্ছিল
কিছুদিন আগেই খবর উঠে আসে যে শাহরুখ-ঐশ্বর্য অভিনীত 'জোশ' ফিল্মটিতে শাহরুখের জায়গায় অভিনয়ের কথা ছিল সলমনের।
কিছুদিন আগেই খবর উঠে আসে যে শাহরুখ-ঐশ্বর্য অভিনীত 'জোশ' ফিল্মটিতে শাহরুখের জায়গায় অভিনয়ের কথা ছিল সলমনের। কিন্তু সেই সময়ে ঐশ্বর্য 'ভাই' হতে চাননি সলমন! এবার উঠে এল ফিল্মে ঐশ্বর্যের চরিত্রটি নিয়ে নয়া তথ্য।

সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী, 'জোশ' ফিল্মটিতে ঐশ্বর্যর জায়গায় , শাহরুখের বোনের ভূমিকায় প্রথমে প্রস্তাব দেওয়া হয় কাজলকে। জানা গিয়েছে, শাহরুখের আগে তাঁর চরিত্রের জন্য পরিচালক মনসুর আলি খান ভেবেছিলেন আমিরকে। ফলে প্রথম থেকে ছবিতে ভাইবোন হিসাবে পরিচালকের কল্পনায় উঠে আসেন কাজল-আমির। কিন্তু ছবিতে অবিনয় করতে আমির রাজি না হওয়াতে প্রস্তাবটি যায় শাহরুখের কাছে। পরবর্তীকালে শাহরুখের বোন হিসাবে অভিনয় করতে রাজি হননি কাজলও। ফলে পরিচালকের কল্পনার স্টারকাস্ট জায়গা পায়নি ফিল্মে।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পায় 'জোশ' ফিল্মটি । ছবিতে ভাই ও বোনের ভূমিকায় দেখা যায় শাহরুখ ও ঐশ্বর্যকে। এছাড়াও ছবিতে খলনায়কের ভূমিকায় ছিলেন শারদ কাপুর। ছবিতে ঐশ্বর্যর সঙ্গে জুটি বাঁধেন চন্দ্রচূড় সিং।












Click it and Unblock the Notifications