'কাদের খান আমার বাবার মতো ছিলেন', শোকাহত গোবিন্দার স্মৃতিচারণায় উঠে এল একাধিক প্রসঙ্গ

নব্বইয়ের দশকে বলিউডে হিট কমেডি ছবি মানেই তাতে গোবিন্দা ও কাদের খান জুটির জমজমাট অভিনয় ! এই দুই তারকার জুটি একাধিক ব্লকবাস্টার ছবি দিয়েছে বলিউডকে।

নব্বইয়ের দশকে বলিউডে হিট কমেডি ছবি মানেই তাতে গোবিন্দা ও কাদের খান জুটির জমজমাট অভিনয় ! এই দুই তারকার জুটি একাধিক ব্লকবাস্টার ছবি দিয়েছে বলিউডকে। আর সেই জুটির অন্যতম তারকা কাদের খানের প্রয়াণের খবর রীতিমত শোকস্তবদ্ধ করেছে গোটা বলিউডকে। শোকাহত তাঁর একসময়ের বন্ধু তথা সহ অভিনেতা সুপরাস্টার গোবিন্দা। কাদের খানকে যে তাঁর পিতৃতূল্য ছিলেন তা জানাতে ভোলেননি গোবিন্দা।

কাদের খান আমার বাবার মতো ছিলেন, শোকাহত গোবিন্দার স্মৃতিচারণায় উঠে এল একাধিক প্রসঙ্গ

কাদের খানের স্মৃতিচারণায় গোবিন্দা বলেছেন, 'কাদের খান স্যার আমাদের মধ্যে আর নেই। তিনি শুধু আমার মেন্টর ছিলেন না, তিনি আমার বাবার মতো ছিলেন। যে অভিনেতাই তাঁর সঙ্গে কাজ করেছেন, তিনিই পরবর্তীকালে স্টার কিংবা সুপারস্টার হয়ে গিয়েছেন।...' গোবিন্দা জানান গোটা ফিল্ম পরিবার তথা তাঁর পরিবার এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত। পাশাপাশি তিনি কাদের খানের আত্মার শান্তিও কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার জেরে কাদের খান বহুদিন ধরেই কানাডার এক হাসপাতালে ভর্তি ছিলেন। ছেলে সরফরাজ তাঁর দেখাশোনা করছিলেন। উল্লেখ্য, বলিউডে খলনায়ক থেকে কমেডি কিং হয়ে ওঠা এই অভিনেতার প্রয়াণ হয় কানাডাতেই। জানা গিয়েছে, তাঁর শেষকৃত্যও সেখানেই সম্পন্ন হবে। কাদের খানের জন্মস্থান আফগানিস্তান ও কর্মস্থল মুম্বই হলেও কানাডাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে, বলে জানানো হয়েছে পরিবারের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+