Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আসছে ‘ জঙ্গলে মিতিন মাসি’, কারা থাকবেন অভিনয়ে, শুভ মহরতের ছবি পোস্ট পরিচালকের

গোয়েন্দা চরিত্রকে কীভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয় তা পরিচালক অরিন্দম শীল খুব ভালই জানেন। তিনি ব্যোমকেশ, ফেলুদা এই চরিত্রগুলিকে দারুণ ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। শবর ও মিতিন মাসিকে এনেছিলেন। তাঁরই পরিচালিত সাবাশ ফেলুদা জি ফাইভে মুক্তি পেয়েছে। তবে এবার বড় পর্দায় মুক্তি দিতে চলেছে মিতিন মাসির। দুর্গাপুজোয় মুক্তি পাবে ছবিটি বলে জানা গিয়েছে।

জঙ্গলে মিতিন মাসির গল্পটি তৈরি হচ্ছে সুমিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে। আসন্ন সিনেমার পোস্টার প্রকাশ্যে চলে এসেছে। এবার শুরু হবে সিনেমা কাজ। তবে তার আগেই অনুষ্ঠিত হয়েছে ছবির শুভ মহরত অনুষ্ঠান।

jongle Mitin Masi


পরিচালক অরিন্দম শীল তাঁর ইনস্টাগ্রামের প্রোফাইলে শুভ মহরত অনুষ্ঠানের নানান ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে হয়েছে ভাইরালও। ছবি শেয়ার করার পাশাপাশি পরিচালক একটি ক্যাপশন লিখেছেন, তিনি জানিয়েছেন, এবার পুজোয় মিতিন মাসি, জঙ্গলে মিতিন মাসি।

খবরটি শুনে দারুণ খুশি ভক্তরা। এবার টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি পাড়ি দিচ্ছেন বলিউডে। রাধিকা আপ্তের সঙ্গে দেখা মিলবে রোশনির। 'মিসেস আন্ডারকভার’ নামের একটি সিনেমায় দেখা মিলবে রোশনির।আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে জি ফাইভের অরজিনালে মুক্তি পাবে সিনেমাটি।

jongle Mitin Masi

এই ছবিতে রাধিকা আপ্তে ছাড়াও অভিনয় দেখা যাবে সুমিত বিয়াসকে। রোশনি কিন্তু এর আগে প্রেমের কাহিনী, আলোয় ভুবন ভরা, করুণাময়ী রানী রাসমণিতে অভিনয় করেছেন। তবে রাধিকা আপ্তের সঙ্গে তার কাজ দিয়েই শুরু হচ্ছে বলিউডের প্রথম পথ চলা। জানা গেছে এই সিনেমায় রাধিকা আপ্তে থেকে মুখ্য চরিত্রের অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

ছোট পর্দায়ের এই জনপ্রিয় অভিনেত্রী বলিউডের ইতিমধ্যে বড় পর্দায় কাজ করতে পেরে অত্যন্ত খুশি। তা ছাড়াও তিনি সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবি তো একটি গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন।

মিসেস আন্ডার কভার সিনেমাটিতে দেখানো হবে, একজন সাধারণ ভারতীয় গৃহবধূর আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করা, তারপর, ১০ বছর পর সেই গৃহবধূর ডাক পরে একটি ভয়ংকর সাইকো কিলার ধরতে। সে নিয়ে এগোবে ছবির গল্প।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+