কোন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করার ইচ্ছে যীশুর? উত্তরে যা বললেন
এমনিতে সকলেই জানেন যে অভিনেতা যীশু সেনগুপ্ত ক্রিকেট খেলতেন এককালে। ক্রিকেটের প্রতি তাঁর যে এখন ও আন্তরিক টান রেয়েছে , তা বহু ক্ষেত্রেই প্রকাশ পেয়ে যায়।
এমনিতে সকলেই জানেন যে অভিনেতা যীশু সেনগুপ্ত ক্রিকেট খেলতেন এককালে। ক্রিকেটের প্রতি তাঁর যে এখন ও আন্তরিক টান রেয়েছে , তা বহু ক্ষেত্রেই প্রকাশ পেয়ে যায়। কিছুদিন আগে, আইপিএল-র ম্যাচের সময় স্টুডিও-তে তিনি ম্যাচ ঘিরে আড্ডায় যোগ দিয়েছিলেন। তখনই ক্রিকেট ও পছন্দের ক্রিকেটার নিয়ে মুখ খোলেন যীশু।

যীশু সেই অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন প্রসঙ্গেই আলোচনা করেন। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় যে, কোন ক্রিকেটারের ভূমিকায় তিনি অভিনয় করতে চান, তখন যীশু সাফ বলে দেন, সৌরভের নাম। যীশু বলেন, যদি কোনও দিন কোনও ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে হয় , তাহলে সৌরভের ভূমিকায় অভিনয় করতে চান তিনি। কারণ হিসাবে যীশুর জানন, ' তিনি বাংলার বাসিন্দা আর আমি বাঙালি। আমি তাঁকে (সৌরভ) বহু বছর ধরে জানি। .. য়খন তিনি ইংল্যান্ডে ১৯৯৬ সালে গিয়েছিলেন ,আমি তাঁর খেলা দেখে বড় হয়েছি। তাই আমি তাঁর চরিত্রে অভিনয় করতে চাই।'
যীশু জানিয়েছেন, তিনি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকেই সমর্থন করছেন। আর অনেক আগে থেকেই কলকাতাকেই তিনি সমর্থন করেন। উল্লেখ্য়, যীশু আপাতত একধাঁক ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। বলিউড ছবি 'মণিকর্নিকা' তেও তিনি রাজার চরিত্রে অভিনয় করছেন। যে ছবিতে রানি রক্ষ্মীবাঈ হিসাবে অবিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।












Click it and Unblock the Notifications