Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০ বছরের বিচ্ছেদ, অবশেষে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে সারলেন লাস ভেগাসে

২০ বছরের বিচ্ছেদ, অবশেষে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে সারলেন লাস ভেগাসে

বিচ্ছেদ হয়েছে ২০ বছর। সম্পর্কে থাকার সময় কখনও তা মধুর ছিল আবার কখনও সেখানে তিক্ততাও এসেছে। ছাড়াছাড়িও হয়েছে। কিন্তু এসবের পরেও একে-অপরের ভালোবাসার টানে এক হলেন হলিউডের এই তারকা জুটি। অবশেষে লাস ভেগাসে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে সারলেন। হলিউড তারকা জেনিফার তাঁর বিয়ের খবর নিশ্চিত করেছেন তাঁর ওয়েবসাইটে এবং এই ব্যক্তিগত পরিসরে হওয়া বিয়ের কিছু ছবিও তিনি শেয়ার করেছেন। জেনিফার জানিয়েছেন তিনি ও অ্যাফ্লেক লাস ভেগাসে পালিয়ে আসেন এবং ১৬ জুলাই লস ভেগাসের একটি চ্যাপেলে বিয়ের শপথ নেন জেনিফার-বেন।

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে করলেন

সোশ্যাল মিডিয়ায় নব দম্পতির বিয়ের পোশাক পরা কিছু ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সাদা রঙের গাউনে জেনিফারের লুক ছিল নজরকাড়া। বেন পরেছিলেন সাদা রঙের টাক্সিডো। জেনিফার ও বেন বিয়ের পোশাক পরে সেলফি তোলেন ভক্তদের জন্য। বিয়ের পোশাক নিয়ে জেনিফার বলেন যে এই পোশাকটি তিনি অনেকদিন ধরে রেখে দিয়েছেন ৷ শেষ পর্যন্ত এল সেই মুহূর্ত ৷ জেনিফার তাঁর নিউজলেটারে লিখেছেন, '‌ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ভালোবাসা ধৈর্য্যেরও। ২০ বছরের ধৈর্য্য। এটাই আমরা চেয়েছিলাম। গতরাতে আমরা ভেগাস উড়ে যাই, অন্য চার দম্পতির সঙ্গে লাইসেন্সের জন্য লাইনে দাঁড়িয়েছি, সকলেই বিশ্বের বিয়ের রাজধানীতে একই সফর করছেন।'‌ জেনিফার জানিয়েছেন তাঁরা সাদা রঙের একটি চ্যাপেলে যান মধ্যরাতে। চ্যাপেলটি জেলো ও বেনের বিয়ের জন্য কিছুক্ষণ বেশি খোলা রেখেছিল। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে জেনিফার নিজেকে '‌মিসেস জেনিফার লিন অ্যাফ্লেক'‌ বলে সম্বোধন করেছেন।

বিচ্ছেদের পর বিয়ে

বিচ্ছেদের পর বিয়ে

২০০২ সালে আংটি বদল করেছিলেন জেনিফার ও বেন। কিন্তু এর এক বছর পরেই নিজেদের সম্পর্কে ইতি টানেন দুই তারকা। এনগেজমেন্ট ভাঙার পর দুজনেই সম্পর্কে জড়ান অন্য অন্য ব্যক্তির সঙ্গে। বিয়ে করেন এবং তাঁদের সন্তানও রয়েছে। এরপরই গত এপ্রিলে ফের একে অপরের সঙ্গে আংটি বদল করেন। ৫২ বছরের জেনিফার ও ৪৯ বছরের বেনের পুরনো প্রেমই ফিরে আসে নতুন রূপে।

জেনিফারের আঙুলে বিয়ের আংটি

জেনিফার আরও একটি ছবি পোস্ট করেছেন বিছানা থেকে। যেখানে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি বিবাহিত এবং তাঁর আঙুলে রয়েছে বিয়ের আংটি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার পক্ষ থেকে বেন ও জেনিফারের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। জেনিফারের হেয়ার স্টাইলিস্ট তাঁর বিয়ের আগের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে সাদা গাউন পরেছিলেন জনপ্রিয় পপ তারকা।

বেনিফার নামে পরিচিত

গোটা বিশ্বে লোপেজ ও অ্যাফ্লেক বেনিফার বলে পরিচিত। গত বছর নিজের নিজের সঙ্গীদের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বেনিফার আবার এক হন। বেনের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিনের বন্ধু মার্ক অ্যান্টনিকে মন দেন জেনিফার। অন্যদিকে জেনিফার গার্নারের সঙ্গে সংসার পাতেন বেন। দু'জনের তিন সন্তান রয়েছে। জেনিফার গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর অ্যানা দে আর্মাসের প্রেমে পড়েছিলেন বেন অ্যাফ্লেক। জেনিফার ততদিনে আবার বেসবল তারকা অ্যালেক্স রডরিগেজের প্রেমিকা। কিন্তু ২০১৯ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন পপ তারকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+