Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jawan: জওয়ানের ডান্স মুভে মিঠাই, ইনস্টা পোস্টে আগুন ঝরালেন সৌমতৃষা

জওয়ান জ্বরে কাঁপছে গোটা দেশে। উত্তর থেকে দক্ষিণ -পূর্ব থেকে পশ্চিম সর্বত্র চলছে শাহরুখের জওয়ান। সেই জওয়ান জ্বর বাদ যায়নি টলি পাড়াতেও। শাহরুখের ছবির গানে উদ্যাম নাচ মিঠাইয়ের। ইনস্টা পোস্টে সেই ডান্স মুভ শেয়ার করে ঝড় তুলেছেন সৌমতৃষা।

জওয়ান জ্বরে কাঁপছে টলিপাড়া। ভোর রাতে সিনেমা হলে পৌঁছে যাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। হই হই জওয়ান দেখার আনন্দে উচ্ছ্বসিত তাঁরা। শাহরুখের ছবি দেখতে রাত জাগছেন অনেসে। সিনেমা হলের সামনে থেকে সেলফি তুলে শেয়ার করছেন সশ্যাল মিডিয়ায়। এবার জনপ্রিয় েটলি তারকা সৌমতৃষা আবার জওয়ান ছবির গানে নাচ করেন।

Soumyatrisha

ইনস্টাগ্রামে সেই নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। সঙ্গে সঙ্গে লাইক শেয়ার শুরু হয়ে গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গে প্রধানের শ্যুটিং করছেন অভিনেত্রী। মিঠাই শেষ করতেই দেবের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। উত্তরবঙ্গে এখন চলছে শ্যুটিং। সেখান থেকেই জওয়ান ছবির গানে নাচ করেছেন অভিনেত্রী সৌমতৃষা।

মিঠাই সিরিয়ালের দৌলতে টলিপাড়ার এখন সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সৌমতৃষা। পেজ থ্রিতে প্রায়ই তাকে দেখা যায়। অনেক ছবির অফার রয়েছে নাকি তাঁর ঝুলিতে। মিঠাই শেষ হতেই একের পর এক সিনেমার অফার পেতে শুরু করেছিলেন তিনি। শেষে দেবের সঙ্গে ছবি করছেন তিনি।

শহরুখ খানের জওয়ান প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। চার দিনেই প্রায় ৩০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে জওয়ান। শুধু রবিবারেই বক্স অফিসে ৮১ কোটি টাকা তুলেছে শাহরুখের জওয়ান। বলিউডের রেকর্ড ব্রেকিং সিনেমা হতে চলেছে শাহরুখ খানের জওয়ান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+