'কাশ্মীর ফাইলস' দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, বিস্ফোরক দাবি ওমর আবদুল্লার
'কাশ্মীর ফাইলস' দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, বিস্ফোরক দাবি ওমর আবদুল্লার
কাশ্মীর ফাইলস নিয়ে এবার সরাসরি পরিচালকদের নিশানা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কাশ্মীর ফাইলসে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। যাঁরা এই ছবিটি তৈরি করেছেন তাঁরা সত্যিই চান না কাশ্মীরি পণ্ডিতরা ফিরে আসুন কাশ্মীের। কুলগামে পার্টি কর্মীদের সম্মেলনে যোগ িদয়ে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দাবি করেছেন, এটা কোনও ডকুমেন্ট্রি না বাণিজ্যিক ছবি সেটা জানতে চাই পরিচালকদের কাছে। তিনি জানিয়েছেন পরিচালকরা দাবি করেছেন এটা সত্যঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে।

তিনি দাবি করেছেন ছবিটি যেভাবে তৈরি করা হয়েছে তাতে সেসময় কাশ্মীরের রাজনৈতিক অবস্থাকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেসময় ঘটনাটি ঘটেছিল সেসময় ফারুক আবদুল্লাহ মুখ্যমন্ত্রী ছিলেন না। পুরো ঘটনাটি ঘটেছিল সেসময় রাজ্যপাল ছিলেন জগমোহন সাহাব। সেসময় ক্ষমতায় ছিলেন ভিপি সিং।
ওমর আবদুল্লাহ দাবি করেছে ছবিতে দেখানো হয়নি সেই সত্যিটা। যখন কাশ্মীর থেকে পণ্ডিতদের তাড়ানো হয়েছিল তখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন ভিপি সিং। তার তাঁকে সমর্থন করেছিল বিজেপি। তিনি দাবি করেছেন কোনও একজন সম্প্রদায়কে টার্গেট করা ঠিক নয়। কাশ্মীরের মানুষ এখনও পণ্ডিতদের হত্যার তীব্র নিন্দা করেন। এই ঘটনা কখনও সমর্থন যোগ্য নয় বলে দাবি করেছেন তিনি। কিন্তু তার অর্থ কাশ্মীরি মুসলিমদের হত্যা করা হয়নি এবং শিখদেরও হত্যা করা হয়নি। সব ঘটনাই কিন্তু ঘটেছে। সেসময় একাধিক মুসলিম এবং শিখ পরিবারও কাশ্মীর ছেড়েছিলেন। তাঁরা আর ফিরে আসেননি।
প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর ফাইলস ছবিটিেত উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের উপরে েয নির্যাতন চালানো হয়েছিল। তা নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। কাশ্মীর থেকে পণ্ডিতদের তাড়ানো এবং তাঁদের হত্যা করার একের পর এক ঘটনা ঘটানো হয়েছিল। সেসময় যাঁরা কাশ্মীর ছেড়ে সপরিবারে পালিয়ে এসেছিলেন। এবং অনেকে প্রাণ হানি হয়েছিল। তাঁদের ঘটনাই তুলে ধরা হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতনের ছবি কাশ্মীর ফাইলস। তা নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিজেপি এই নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন। গৈরিক রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications