বহু বিতর্কের পর এমাসেই মুক্তি পাচ্ছে 'পদ্মাবত', জানিয়ে দেওয়া হল তারিখ

বহু বিতর্ক, বিক্ষোভ পেরিয়ে শেষমেশ মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবি 'পদ্মাবত'। কানাঘুষে সরিয়ে, ২৫ জানুয়ারি 'পদ্মাবত-এর মুক্তির দিন ঠিক হয়েছে।

বহু বিতর্ক, বিক্ষোভ পেরিয়ে শেষমেশ মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবি 'পদ্মাবত'। কানাঘুষে সরিয়ে, ২৫ জানুয়ারি 'পদ্মাবত-এর মুক্তির দিন ঠিক হয়েছে। কয়েকশ বছর আগে, সাহিত্যিক মালিক মুহাম্মদ জয়সীর লেখা 'পদ্মাবত' থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি চিতোরগড়ের রাজরাণী পদ্মিনী , রতম সিং, ও আলাউদ্দিন খালজিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ছবি ঘিরে প্রথম থেকেই প্রতিবাদ বিক্ষোভের সামিল হয় রাজপুত কর্নি সেনা।

এমাসেই মুক্তি পাচ্ছে 'পদ্মাবত', জানিয়ে দেওয়া হল তারিখ

দীপিকা পাড়ুকোন , শাহিদ কাপুর ও রণবীর কাপুর অভিনীত ছবি 'পদ্মাবত' এর আগে নামকরণ করা হয় 'পদ্মাবতী' হিসাবে। তবে সেন্সর বোর্ডের কয়েকটি নির্দেশের পরই ঠিক হয়, এই ছবির নাম হবে , 'পদ্মাবত'। এদিকে, ২৫ জানুয়ারি 'পদ্মাবত' -এর মুক্তির সঙ্গে সঙ্গে ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত 'প্যাডম্যান'।

বছরের শুরুতেই জানুয়ারির চতুর্থ সপ্তাহ বলিউডের অন্যতম বড় লড়াই দেখতে চলেছে বক্স অফিসে। অক্ষয়ের 'প্যাডম্যান'-এর মতো বহু প্রতিক্ষিত ছবির সঙ্গে সমানে টক্কর দেওয়ার কথা 'পদ্মাবত'-এর। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে সেদিকে তাকিয়ে গোটা বলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+