'কভি খুশি কভি গম' থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সিরিয়াল! টুইটে যা ইঙ্গিত দিলেন একতা

আপাতত একের পর এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত একতা কাপুর। প্রযোজনা সংস্থা 'বালাজি'-র প্রধান একতা একের পর এক নয়া প্রজেক্ট ঘোষণা করছেন। সামনেই বড় প্রজেক্ট 'নাগিন ৩'।

আপাতত একের পর এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত একতা কাপুর। প্রযোজনা সংস্থা 'বালাজি'-র প্রধান একতা একের পর এক নয়া প্রজেক্ট ঘোষণা করছেন। সামনেই বড় প্রজেক্ট 'নাগিন ৩'। তারপর ' কাসউটি জিন্দগি কে ..' নামের আসন্ন ধারাবাহিক রয়েছে পরবর্তী প্রজেক্ট হিসাবে । এরমধ্য়েই করণ জোহর পরিচালিত 'কভি খুশি কভি গম' ছবি থেকে অনুপ্রাণিত হয়ে একটি সিরিয়াল তৈরি করতে পারেন একতা।

কভি খুশি কভি গম থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সিরিয়াল! টুইটে যা ইঙ্গিত দিলেন একতা

একতা কাপুরের সাম্প্রতিক টুইট বেশ ইঙ্গিতবহ। তবে তার থেকেই বেশি চড়া হয়ে রয়েছে একটি গুঞ্জন। শোনা যাচ্ছে, তার পরবর্তী সিরিয়ালে একটা কাপুর 'কভি খুশি কভি গম' ছবির রিমেক সিরিয়ালে আনতে চলেছেন। শাহরুখ , হৃতিক, অমিতবা,করিনা, কাজল, জয়া বচ্চন অভিনীত সেই ছবিকে এবার ছোট পর্দায় ফ্যামিলি ড্রামা হিসাবে তুলে ধরার পরিকল্পনায় রয়েছেন একতা। এমনই শোনা যাচ্ছে। এ নিয়ে তিনি টুইটও করেন।

টুইটারে একতা স্পষ্ট জানিয়েছেন যে তিনি একটি সিরিয়াল তৈরি করেত চলেছেন, যা ভারতের যৌথ পরিবারের গল্পকে তুলে ধরবে। যে গল্প, সহজ সরল,ভাবে একটি পরিবারের বিভিন্ন ঘটনা তুলে ধরবে। একতা স্পষ্ট করে তাঁর নতুন প্রজেক্টের কথা না জানালেও, তিনি যে খানিকটা ইঙ্গিত দিয়েই দিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+