বিগ বস ১০-এর চ্যাম্পিয়ান মনবীর গুর্জর বিবাহিত?

শুধু মনবীরের ভক্তরাই নয়, বিগ বস বাড়ির প্রতিযোগীরাও মনবীরের বিয়ের ভিডিও দেখে হতবাক। আজ্ঞে হ্যাঁ, জোর খবর মনবীর বিবাহিত।

বিগ বস ১০ এর চ্যাম্পিয়ান মনবীর গুর্জর নিজের সততা এবং সারল্য দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। কিন্তু এবার তার সেই সততাই প্রশ্নের মুখে। শুধু মনবীরের ভক্তরাই নয়, বিগ বস বাড়ির প্রতিযোগীরাও মনবীরের বিয়ের ভিডিও দেখে হতবাক। আজ্ঞে হ্যাঁ, জোর খবর মনবীর বিবাহিত। তার ছবি ইতিমধ্যে ভাইরাল সোস্যাল মিডিয়ায়।

যদিও মনবীরের মায়ের কথা, মনবীর বিবাহিত নন। মনবীর নিজেও একই কথা বলেছেন। মনবীরের কথায়, "আমার বিয়ে হয়নি। বিয়ের মতো ঘটনা কখনও লুকানো যায় না। আমি অক্টোবর মাস থেকে বিগ বসের বাড়িতে। এই খবর যদি সত্যি হত তাহলে তো এত দিনে হাঙ্গামা হয়ে যেত। এটা কেউ সস্তায় নাম কেনার জন্য করেছে।"

বিগ বস ১০-এর চ্যাম্পিয়ান মনবীর গুর্জর বিবাহিত?

এদিকে মনবীরের মামার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, "তিন বছর আগে মনবীরের বিয়ে হয়েছিল। ওর দেড় বছরের একটা মেয়েও আছে। নাম আশি। এই বিষয়টা মনবীর কখনও অনুষ্ঠানে লুকানোর চেষ্টা করেনি। নীতিভা, লোপা এবং মনুকে একথা নিজে বলেছে মনবীর।"

মনবীরের এক জামাইবাবুর কথায়, মনবীরের বিয়ের খবর জানিয়ে দেওয়া হলে কি মেয়েরা ওকে এত ভোট দিত? সেই কারণেই বিষয়টা লুকিয়ে রাখা হয়েছিল।

আসল বিষয়টা কি তা এখনও পরিস্কার নয়। তবে মনবীরের ভাইরাল ভিডিও দেখে চমকেছেন এম থ্রি-র অন্যতম সদস্য় মোনালিসাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+