কোনও এক কালে অনস্ক্রিনে চুম্বন খেতেন, এখন ক্যাটরিনাকে কেন চুম্বন করেন না সল্লু
সলমন খানের নতুন টাইগার জিন্দা হ্যায় - ট্রেলর লঞ্চেই হিট। কিন্তু ক্যাটরিনার কাছাকাছি এসেও এবারও চুম্বন করলেন না।
সলমান খান এবারও চুম্বন করলেন না। হিন্দিতে একটা প্রবাদ আছে, 'মওকা ভি থা দস্তুর ভি থা'- অর্থাৎ সুযোগও ছিল, প্রচলনও ছিল। ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় ছবিতে অভিনয়ের সময়ও অনস্ক্রিন চুম্বন হল না সল্লু-ক্যাটের।

সলমান খান ফ্যানরা ভেবেছিলেন, এবার তাদের গুরু হয়ত ইমেজ ভেঙে অনস্ক্রিনে চুম্বন করবেন। কিন্তু, এ বিষয় তাঁর মত, তিনি এমন কোনও দৃশ্যে অভিনয় করতে চান না যাতে দর্শকদের অপ্রস্তুতিতে পড়তে হয়। কারণ সলমানের মা নাকি অপ্পস্তুতিতে পড়েন ছেলেকে চুম্বন করতে দেখলে।

এটা একটা যুক্তি আর সম্প্রতি সলমান নিজে বলেছেন চুম্বন এমন একটা বিষয় যেটা অফস্ক্রিনে খেতেই মজা, অনস্ক্রিনে তাঁর জাদু নেই। ছেঁদো যুক্তি অনেক থাকতেই পারে। নিন্দুকরা কিন্তু একটা পুরোন ছবির উদাহরণ টেনে এনেছেন।

হাম দিল দে চুকে সনম ছবিতে অনস্ক্রিনে চুম্বন করেছিলেন ঐশ্বর্যকে। ঠোঁট -ঠোঁট না ছুলেও আবেগঘন সলমানের চুম্বন ছিল বিশ্ব সুন্দরীর সঙ্গে। প্রাক্তন প্রেমিকার সঙ্গে তখন চুটিয়ে প্রেম চলছে সল্লু মিঞার। কিন্তু সেই অনস্ক্রিন চুম্বন খাওয়ার পার্টনার সলমানের জীবনের লাইফ পার্টনার না হওয়ার দুঃখেই নাকি সল্লুর অনস্ক্রিনে এই বৈরাগ্য। সল্লুর প্রেমিকা আজ বচ্চন পরিবারে সফল গৃহবধূ , জীবনের ধাপে অনেকটাই এগিয়ে গেছেন।
যাক দেখা যাক টাইগার নিজের ম্যাচো ইমেজে চুম্বনকে এরপর কখনও টু -ডু লিস্টে আনেন কিনা। চুম্বন ছাড়াই আপাতত হিট সিনেমা দিতে সিদ্ধহস্ত তিনি।












Click it and Unblock the Notifications