স্টিভেন স্পিলবার্গের ছবিতে 'না' ইরফান খানের!
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : বলিউড ছাড়িয়ে কোনও ভারতীয় অভিনেতার নাম যদি বেছে নিতে হয় যিনি হলিউডেও এই মুহূর্তে সমান পরিচিত, তাহলে তিনি ইরফান খান। দুটো ইন্ডাস্ট্রিতেই তিনি সমান স্বচ্ছ্বন্দ ও দারুণভাবে দুটিকে সামলাচ্ছেন। [ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা হয়েছেন এরা]
তবে হলিউড বলেই যে যেমন-তেমন ছবিতে তিনি কাজ করেছেন বা করতে আগ্রহী তা নয়। বরং উল্টোটাই। বহু হলিউড ছবি তিনি ছেড়ে দিয়েছেন। আর তার পিছনে রয়েছে নানা কারণ। [৭টি হলিউড সিনেমা যার শুটিং হয়েছে ভারতে!]

এর আগে রিডলি স্কটের পরিচালনায় 'দ্য মার্শিয়ান' সিনেমায় তিনি না বলেছেন। কারণ সেইসময়ে ইরফান খান সুজিত সরকারের পরিচালনায় তৈরি বলিউড ছবি 'পিকু'-র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।
তবে এবার বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সিনেমার প্রযোজক-পরিচালক স্টিভেন স্পিলবার্গের ছবির প্রস্তাব সরাসরি নাকচ করেছেন ইরফান খান।
এই সিনেমায় তারকা অভিনেত্রী শার্লট জোহানসনের বিপরীতে অভিনয় করার সুযোগ ছিল ইরফানের। তবে শুধুমাত্র চরিত্র পছন্দ না হওয়ায় স্পিলবার্গকে সটান না বলে দিয়েছেন তিনি।
ইরফানের কথায়, যে চরিত্রটির জন্য তাঁকে বাছা হয়েছিল তাতে অভিনয়ের বিশেষ সুযোগ ছিল না। তাই তিনি অভিনয়ের প্রস্তাবে রাজি হননি। তবে একইসঙ্গে শার্লট জোহানসনের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় তিনি অখুশি বলেও জানিয়েছেন এই অভিনেতা।
প্রসঙ্গত, গতবছরই স্টিভেন স্পিলবার্গের ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড'-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ইরফান খান। প্রথমদিনেই বিশ্ব জুড়ে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে সিনেমাটি। এছাড়া এর আগে স্লামডগ মিলেনিয়ার, লাইফ অব পাই, দ্য আমেজিং স্পাইডারম্যানের মতো সিনেমায় কাজ করেছেন ইরফান খান।












Click it and Unblock the Notifications