ক্যান্সার চিকিৎসা চলাকালীন এই গানটিই বারবার শুনতেন ইরফান খান
ক্যান্সার চিকিৎসা চলাকালীন এই গানটিই বারবার শুনতেন ইরফান খান
বুধবার আচমকাই মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। মঙ্গলবার কোলোন সংক্রমণ নিয়ে তিনি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। ২০১৮ সাল থেকে ইরফান বিরল রোগ নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর প্রতিনিয়ত লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যেত সোশ্যাল মিডিয়ায়।

ইরফানের মৃত্যুর খবর অনলাইনে চাউর হতেই বলিউড সেলেবরা শ্রদ্ধা জানিয়ে টুইট করতে শুরু করেন। সেলেবদের পাশাপাশি ইরফানের ভক্তরাও যেন কিছুতেই এই খবর মেনে নিতে পারছিলেন না। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আর এক ক্যান্সার যোদ্ধা লিজা রে, যিনি ইরফানের সঙ্গে কসুর ছবিতে অভিনয়ও করেছেন। তিনি শোকপ্রকাশের পাশাপাশি ইরফানের গোপন একটি কথাও ফাঁস করেন। লিজা রে জানান যে ক্যান্সার চিকিৎসার সময় ইরফান খুব জনপ্রিয় হিন্দি গান 'লগ জা গলে’ গানটি খুব শুনতেন। লিজা রে টুইটে বলেন, 'ইরফান খানের প্রয়াণ সংবাদ শুনে মর্মাহত। ভারত ও বিদেশে সিনেমার নতুন মাত্রা যোগ করেছিলেন এই অভিনেতা। লগ জা গলে কি ফির ইয়ে হালিন রাত হো না হো, শায়দ ফির ইস জনম মে মুলাকাত হো না হো, এই গানটা তিনি তাঁর ক্যান্সার চিকিৎসার সময় শুনতেন এবং আমাদের কাছে তিনি এভাবেই স্মরণে থাকবেন।’
Very sad to hear of Irrfan Khan’s passing. An artist who set new standards in cinema in India and aboard. ‘Lag jaa gale ki phir yeh haseen raat ho na ho, shayad phir is janam mein, mulakat ho na ho’ is the song he listened to during his cancer treatment and a reminder for us all.
— Lisa Ray (@Lisaraniray) April 29, 2020
জনপ্রিয় এই গানটি 'ওহ কউন থি’ ছবির, এই ছবিতে মনোজ কুমার ও সাধনা অভিনয় করেছিলেন। গানটি গেয়েছেন ভারতের কোকিল কন্ঠী লতা মঙ্গেশকর। ইরফান খানের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications