২৮ বছর পর ফের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর বসছে ভারতে
ফের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ভারত। ২৮ বছর পর ভারতে হবে এই প্রতিযোগিতা। এর আগে ১৯৯৬ সালে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ভারত। তাতে কোনও ভারতীয় সুন্দরী সেই খেতাব জয় করতে পারেনি।
তবে ভারতের ঝুলিতে বিশ্ব সুন্দরীর খেতাব কম নেই। ঐশ্বর্যা রাই থেকে শুরু করে লারা দত্তা, প্রিয়াঙ্কা চোপড়া, থেকে শুরু করে একাধিক ভারতীয় সুন্দরী এই খেতাব জয় করেছে। তবে সেই প্রতিযোগিতার আসরগুলি বসেছিল ভারতের বাইরে। এবার ভারতই আয়োজন করছে সেই প্রতিযোগিতা।

ভারতের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মিস ইন্ডিয়া সিনি শেট্টি। ২০২২ সালে মিস ইন্ডিয়া খেতাব জয় করেছেন তিনি। তিনি বলেছেন দেশের মাটিতে নিজের সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তিনি বলেছেন দেশের মাটিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি।
একসঙ্গে তিনি বলেছেন এই প্রতিযোগিতায় সৌন্দর্যের সঙ্গে সংস্কৃতি র মেল বন্ধন ঘটবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা তাঁদের সঙ্গে নিয়ে আসবেন তাঁদের দেশের সংস্কৃতি ঐতিহ্যকে। সেটাই এই প্রতিযোগিতার মূল আকর্ষণ। সেই মেলবন্ধনকে প্রত্যক্ষ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ভারতে।












Click it and Unblock the Notifications