গ্রামগঞ্জের 'মাচা শো'-এ মেম বউয়ের ডিমান্ড তুঙ্গে! মার খাচ্ছে টলিউড তারকাদের বাজার
"বাংলা সিনেমার বড় বউ, মেজো বউ, ছোট বউ-কে টেক্কা দিতে চলে এসেছে মেম বউ।" আসছে শীতের ট্যাগলাইন হয়তো এখন এটাই হতে চলেছে।
আরে মেম বউকে চেনেন না? আপনি তো "সমাজের পিছিয়ে পরা সম্প্রদায়" (মেম বউকে না চিনলে পিছিয়ে পড়তে হয়) মশাই। বিদঘুটে পাটসদৃশ উইগ পরে, বাংলা ও ইংরাজীর মধ্যবর্তী কোনও এক ভাষায় কথা বলে টলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এক টেলিভিশন অভিনেত্রী। তিনিই বিনীতা চট্টোপাধ্যায় ওরফে মেম বউ। [টিভির পর্দায় আসার আগেই খিল্লিতে 'সুপার শিট' থুড়ি..'সুপারহিট' মেম বউ!]

মেম বউ ধারাবাহিকের কয়েক সেকেন্ডের ট্রেলার দেখেই পাগল হয়ে গিয়েছিল নেটপ্রেমী বাঙালি দর্শক। টুইটারে ফেসবুকে শুরু হয়েছিল মেম বউকে নিয়ে চরম খিল্লি। মেম বউ ধারাবাহিকের স্ক্রিপ্ট, মেম বউয়ের লুক আর তার কথা বলার ধরণ এসবই প্রায় টানা একমাস ধরে হাসির রসদ জুগিয়েছে। মেম বউকে নিয়ে লেখালিখিও কম হয়নি। আর তাতেই কাজের কাজটা হয়ে গিয়েছে।
কেউ কল্পনাও করতে পারেনি ধারাবাহিকটি শুরু হওয়ার আগেই এতটা পাবলিসিটি পেয়ে যাবে মেম বউ। আর সবথেকে বেশি লা হয়তো হয়েছে মেম বউ অর্থাৎ বিনীতারই। শীতের উৎসবের মরশুমে বিনীতার চাহিদা এখন তুঙ্গে। শীতকালে 'মাচা শো' (গ্রামগঞ্জের মঞ্চ অনুষ্ঠান)-এর শো-এর জন্য বিভিন্ন জেলা থেকে ডাক আসছে বিনীতার জন্য।
মেদিনীপুর, দুর্গাপুর, খড়গপুর থেকে ডাক আসছে বিনীতার জন্য। এক একটি মাচা শো-এর জন্য ৫০ হাজার টাকা চার্জ করছেন মেম বউ। পুজোর ফিতে কাটার জন্যও এবার মেম বউয়ের ডিমান্ড সবচেয়ে বেশি। এছাড়াও বিজয়া দশমীর অনুষ্ঠান, পাড়ার ফাংশন তো রয়েইছে।
শুধু পাড়া-গাঁয়ে নয় কলকাতাতেই সমানভাবে ডিমান্ডে রয়েছেন মেম বউ। পুজোর অনুষ্ঠানে মেম বউকে হাজির করানোর জন্য পুজো উদ্যাক্তাদের রীতিমতো রেষারেষি চলছে।
তাই মেম বউ টেলিভিশনে হিট করুক বা ফেল, বিনীতার কিনতু এ মরশুমে পোয়া বারো।












Click it and Unblock the Notifications